বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬| দুপুর ২:১৬

সংগীত জগতে শোক: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় গায়ক জুবিন গার্গের মৃত্যু

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
সংগীত জগতে শোক: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় গায়ক জুবিন গার্গের মৃত্যু

সংগীত জগতে শোক: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় গায়ক জুবিন গার্গের মৃত্যু

ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ আর নেই। শুক্রবার দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। আকস্মিক এই মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে সংগীত জগত, হতবাক কোটি ভক্ত।

ভারতীয় গণমাধ্যম জানায়, উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি তুলে ধরার উদ্দেশ্যে সিঙ্গাপুরে তিনদিনব্যাপী ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যালে’ যোগ দিতে গিয়েছিলেন জুবিন গার্গ। তিনি ছিলেন এই উৎসবের সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর। উদ্বোধনী দিনে মঞ্চে তার পরিবেশনার কথা থাকলেও তার আগেই ঘটে দুর্ঘটনা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরাও তাকে বাঁচাতে ব্যর্থ হন।

উল্লেখ্য, মৃত্যুর মাত্র একদিন আগে জুবিন তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে তিনি ভক্তদের উদ্দেশ্যে জানিয়ে ছিলেন, সিঙ্গাপুরের সানটেক-এ ২০ ও ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই আয়োজন। পোস্টে তিনি উত্তর-পূর্ব ভারতের কৃষিপণ্য, কারুশিল্প, চা, নৃত্য, ফ্যাশন শো এবং রক ব্যান্ড-র‌্যাপারদের প্রাণবন্ত সংগীত পরিবেশনার কথা উল্লেখ করেছিলেন।

উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন পুরো আয়োজনজুড়ে উপস্থিত থাকার। বিশেষ করে ২০ সেপ্টেম্বরের সন্ধ্যায় তার নিজস্ব পরিবেশনা ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হওয়ার কথা ছিল। পোস্টের শেষে তিনি লিখেছিলেন— ‘সবাই আসুন এবং আমাদের সমর্থন করুন। চিয়ার্স!’। ভক্তদের উদ্দেশে সেই আহ্বানই হয়ে রইল শিল্পীর জীবনের শেষ বার্তা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
তরুণদের ধূমপান থেকে দূরে রাখতে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি সন্ধানীর

তরুণদের ধূমপান থেকে দূরে রাখতে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি সন্ধানীর

এএফসি নারী এশিয়ান কাপে ফিলিপাইনকে ৭-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে জাপান

এএফসি নারী এশিয়ান কাপে ফিলিপাইনকে ৭-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে জাপান

জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল জাপান পৌঁছেছে

জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল জাপান পৌঁছেছে

নির্বাচনের রোডম্যাপ প্রস্তুত

নির্বাচনের রোডম্যাপ প্রস্তুত

আজকের নামাজের সময়সূচি (৭ অক্টোবর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১ জুন, ২০২৬)

চীনের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কায় এআই সংক্রান্ত নির্বাহী আদেশ স্থগিত করলেন ট্রাম্প

চীনের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কায় এআই সংক্রান্ত নির্বাহী আদেশ স্থগিত করলেন ট্রাম্প

আজকের আবহাওয়া (৭ অক্টোবর, ২০২৬)

আজকের আবহাওয়া (১৩ জানুয়ারি, ২০২৫)

গ্রোক ৪.১ নিয়ে নতুন বিতর্ক: বিভিন্ন ক্ষেত্রে ইলন মাস্ককেই ‘সেরা’ বলায় সমালোচনার ঝড়

গ্রোক ৪.১ নিয়ে নতুন বিতর্ক: বিভিন্ন ক্ষেত্রে ইলন মাস্ককেই ‘সেরা’ বলায় সমালোচনার ঝড়

আজকের খেলা: ৭ অক্টোবর, ২০২৬

আজকের খেলা: ৩০ জানুয়ারি, ২০২৫

দিল্লির ভোটের উত্তাপ: কেজরিওয়ালের হ্যাটট্রিক নাকি বিজেপির প্রত্যাবর্তন?

দিল্লির ভোটের উত্তাপ: কেজরিওয়ালের হ্যাটট্রিক নাকি বিজেপির প্রত্যাবর্তন?