শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১০:৪৮

শ্যামলীতে শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজ, চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

প্রতিবেদক
staffreporter
জুন ২৪, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
শ্যামলীতে শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজ, চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

শ্যামলীতে শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজ, চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজের কারণে চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ‘শ্যামলী বেবি কেয়ার’ নামের ওই হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটি গত পাঁচ দিন ধরে হাম পরবর্তী জটিলতা নিয়ে সেখানে চিকিৎসাধীন ছিল।

শিশুটির বাবা মো. ফারুকের দাবি, সন্তানের চিকিৎসা চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং এরপরই তার মৃত্যু হয়। হাসপাতালের একজন দায়িত্বরত চিকিৎসক জানান, শিশুটির অবস্থা খারাপ হলে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। ঠিক ওই সময়েই একটি বিকট শব্দ হয় এবং অক্সিজেন লাইনে লিকেজের বিষয়টি জানা যায়। দুর্ঘটনার পর হাসপাতালে থাকা আরও পাঁচ শিশুকে দ্রুত অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এস‌আই) মো. শরীফ জানান, রোগীর স্বজনরা বিস্ফোরণের অভিযোগ করলেও পুলিশ তেমন কোনো আলামত পায়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ গ্যাস লিকেজের বিষয়টি স্বীকার করেছে। এদিকে লিখিত অভিযোগ বা সন্তানের ময়নাতদন্ত করতে চান না বলে জানিয়েছেন শিশুটির বাবা। ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত