বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১০:২০

শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ধর্মেন্দ্র, স্থিতিশীল অবস্থায় আছেন বর্ষীয়ান অভিনেতা

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৩, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ
বলিউড কিংধর্মেন্দ্রের সম্পত্তি: দুই স্ত্রী ও ছয় সন্তানের ভাগাভাগির সম্ভাবনা

শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ধর্মেন্দ্র, স্থিতিশীল অবস্থায় আছেন বর্ষীয়ান অভিনেতা

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। ৮৯ বছর বয়সী এই অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্ত ও অনুরাগীদের মধ্যে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় এবং রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ধর্মেন্দ্রর অবস্থা এখন স্থিতিশীল এবং আশঙ্কার কিছু নেই। কেউ কেউ বলছেন, এটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই করা হয়েছে।

অভিনেতার স্ত্রী ও প্রখ্যাত বলিউড অভিনেত্রী হেমা মালিনী জানান, ধর্মেন্দ্র এখন ভালো আছেন। সোমবার সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় হেমা মালিনীকে, যেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মাথা নেড়ে জানান, “ভালো আছেন।” এই সংবাদে ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

তবে এ সময় হেমা মালিনীকে সেজেগুজে বাইরে দেখা যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় কিছু সমালোচনা শুরু হয়। অনেকে প্রশ্ন তুলেছেন, স্বামী অসুস্থ থাকা অবস্থায় কেন তিনি বাইরে গিয়েছিলেন। কেউ মন্তব্য করেছেন, “আপনার স্বামী অসুস্থ, আর আপনি বাইরে যাচ্ছেন?” যদিও ভক্তদের একাংশ জানিয়েছেন, ধর্মেন্দ্রর সুস্থতার খবরই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাকিগুলো অপ্রাসঙ্গিক বিতর্ক।

বলিউডের প্রজন্মের পর প্রজন্মের প্রিয় অভিনেতা ধর্মেন্দ্র দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অসংখ্য ভক্ত ও সহকর্মী।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ক্ষমতায় গেলে পরমাণু কর্মসূচি বন্ধ ও ইসরায়েলকে স্বীকৃতির ঘোষণা রেজা পাহলভির

ক্ষমতায় গেলে পরমাণু কর্মসূচি বন্ধ ও ইসরায়েলকে স্বীকৃতির ঘোষণা রেজা পাহলভির

মধুমাসের শুরুতে রাজধানীর বাজারে রসালো মৌসুমি ফলের সমারোহ

মধুমাসের শুরুতে রাজধানীর বাজারে রসালো মৌসুমি ফলের সমারোহ

হিমালয়ে ভয়াবহ দাবানল, মহাকাশ থেকেও দৃশ্যমান আগুন

হিমালয়ে ভয়াবহ দাবানল, মহাকাশ থেকেও দৃশ্যমান আগুন

সিরিয়ায় আসাদপন্থি ১৬২ বিদ্রোহীর ‘মৃত্যুদণ্ড কার্যকর’

সিরিয়ায় আসাদপন্থি ১৬২ বিদ্রোহীর ‘মৃত্যুদণ্ড কার্যকর’

ব্র্যাক ব্যাংক পিএলসিতে ম্যানেজার পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

ব্র্যাক ব্যাংক পিএলসিতে ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার পদে নিয়োগ

সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দরনগরী তারতুসে ইসরায়েলের বিমান হামলা

সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দরনগরী তারতুসে ইসরায়েলের বিমান হামলা

পাকিস্তানের সংসদে সেনাপ্রধান ও প্রেসিডেন্টের জন্য আজীবন দায়মুক্তি সংক্রান্ত সাংবিধানিক সংশোধনী পাস

পাকিস্তানের সংসদে সেনাপ্রধান ও প্রেসিডেন্টের জন্য আজীবন দায়মুক্তি সংক্রান্ত সাংবিধানিক সংশোধনী পাস

অবৈধ সম্পদের অভিযোগে সাবেক কর কর্মকর্তা রঞ্জিত ও স্ত্রী ঝুমুরের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদের অভিযোগে সাবেক কর কর্মকর্তা রঞ্জিত ও স্ত্রী ঝুমুরের বিরুদ্ধে দুদকের মামলা

আজকের নামাজের সময়সূচি (১৮ মার্চ, ২০২৬)

আজকের নামাজের সময়সূচী (২৯ নভেম্বর, ২০২৪)

অর্থপাচার রোধে যুক্তরাজ্য সরকারের প্রতি টিআইবিসহ তিন সংস্থার আহ্বান

অর্থপাচার রোধে যুক্তরাজ্য সরকারের প্রতি টিআইবিসহ তিন সংস্থার আহ্বান