সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৮:৩২

শীতের শেষে সবজির দাম বাড়ল কেজিতে ১০ থেকে ১৫ টাকা

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৩০, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ
শীতের শেষে সবজির দাম বাড়ল কেজিতে ১০ থেকে ১৫ টাকা

শীতের শেষে সবজির দাম বাড়ল কেজিতে ১০ থেকে ১৫ টাকা

শীতের ভরা মৌসুমে সবজির দাম কিছুটা স্বস্তিদায়ক থাকলেও, মৌসুমের শেষ দিকে এসে সরবরাহ কমার অজুহাতে আবারও অস্থির হয়ে উঠেছে বাজার। মাত্র দুই-তিন সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। শুক্রবার রাজধানীর উত্তরা, আজমপুর ও আব্দুল্লাহপুরসহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। এ ছাড়া, শালগম প্রতি কেজি ৬০ টাকা, গোল বেগুন প্রতি কেজি ৮০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠো ২০ টাকা, মুলা প্রতি কেজি ৫০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা এবং গাজর প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে কাঁচামরিচ প্রতি কেজি ১৬০ থেকে ১৮০ টাকা, টমেটো প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। জাতভেদে শিম প্রতি কেজি ৪০ থেকে ৮০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, ফুলকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০ টাকা এবং ব্রকলি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

উত্তরা ১১ নম্বর সেক্টর কাঁচাবাজারে আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা রিপন সরকার সবজির বাড়তি দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘গত সপ্তাহে যে ফুলকপি ২০-৩০ টাকায় কিনেছি, আজ তার দাম চাওয়া হচ্ছে ৫০ টাকা। অনেক দরদাম করে শেষ পর্যন্ত ৪৫ টাকায় কিনতে হলো। এ ছাড়া, প্রতি মুঠো পেঁয়াজের কলি আগে ১৫ টাকায় কিনতাম, আজ তা ২০ টাকা নিল। এভাবে প্রতিটি সবজির দামই আজ বেশ বাড়তি দেখছি।’ রিয়াজুল হান্নান নামের আরেকজন ক্রেতাও বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এ সপ্তাহে দেখছি সবজির দাম কেজিতে প্রায় ১৫ থেকে ২০ টাকা বেড়ে গেছে। শীত শেষ হয়ে আসছে বলেই হয়তো বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন।’ এ সময় তিনি বাজারের অস্থিরতা রোধে নিয়মিত মনিটরিং জোরদার করার দাবি জানান।

কামারপাড়া কাঁচাবাজারের সবজি বিক্রেতা তৈয়বুর রহমান বলেন, ‘প্রতি বছর শীতের ভরা মৌসুমে সবজির সরবরাহ প্রচুর থাকে বলে দাম কম থাকে। কিন্তু শীত শেষ হয়ে আসায় এখন সরবরাহ কমে গেছে। বর্তমানে আমাদের পাইকারি বাজার থেকেই প্রতিটি সবজি ২০ থেকে ৪০ টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে। পাইকারিতে দাম বাড়ার কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।’

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
হাসিনার কলরেকর্ডে গনহত্যার নির্দেশ; প্রমাণ ট্রাইব্যুনালের হাতে

হাসিনার কলরেকর্ডে গনহত্যার নির্দেশ; প্রমাণ ট্রাইব্যুনালের হাতে

দক্ষিণ কোরিয়ায় অভিশংসিত হান ডাক-সুকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে ফেরাল আদালত

দক্ষিণ কোরিয়ায় অভিশংসিত হান ডাক-সুকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে ফেরাল আদালত

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবহে চরম বিপাকে প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধারা

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবহে চরম বিপাকে প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধারা

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে দাপট দেখাল পিএসজি, ডর্টমুন্ড ও জুভেন্টাস

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে দাপট দেখাল পিএসজি, ডর্টমুন্ড ও জুভেন্টাস

আজকের মুদ্রার হার (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (৩১ মে, ২০২৬)

লিচু খাওয়ার উপকারিতা ও স্বাস্থ্যঝুঁকি: যা জানা জরুরি

লিচু খাওয়ার উপকারিতা ও স্বাস্থ্যঝুঁকি: যা জানা জরুরি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১৫ বছরের কারাদণ্ড

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১৫ বছরের কারাদণ্ড

আরএসএস প্রধানের নিউইয়র্ক সফরের তীব্র বিরোধিতায় মেয়র জোহরান মামদানি

আরএসএস প্রধানের নিউইয়র্ক সফরের তীব্র বিরোধিতায় মেয়র জোহরান মামদানি

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে আলোচনা করবেন ড. মুহাম্মদ ইউনূস

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে আলোচনা করবেন ড. মুহাম্মদ ইউনূস

বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করছে চীনের ইলেকট্রিক গাড়ি

বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করছে চীনের ইলেকট্রিক গাড়ি