শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬| রাত ৪:৫৩

শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়, বিচার দাবি তারেক রহমানের

প্রতিবেদক
staffreporter
মার্চ ১৪, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ
শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়, বিচার দাবি তারেক রহমানের

শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়, বিচার দাবি তারেক রহমানের

মাগুরায় যৌন নির্যাতনের শিকার আট বছরের শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এ ধরনের নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং এ ঘটনা পুরো দেশকে লজ্জায় ফেলেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক বিবৃতিতে তারেক রহমান বলেন, “আছিয়ার নির্মম মৃত্যু আমাকে ব্যথিত করেছে, দেশবাসী শোকাহত ও ক্ষুব্ধ। আমরা এমন একটি সমাজে বাস করছি যেখানে নিষ্পাপ শিশুরাও নিরাপদ নয়। এই ঘটনা মানবতার চরম লঙ্ঘন, যা সমাজের নৈতিক অবক্ষয়ের পরিচায়ক।”

গত কয়েকদিন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মারা যায় শিশু আছিয়া। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে, রাজপথে প্রতিবাদের স্রোত গড়ে ওঠে। শহর থেকে গ্রাম পর্যন্ত মানুষ ক্ষোভ প্রকাশ করেছে, সোচ্চার হয়েছে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে।

তারেক রহমান অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে এমন অপরাধ বারবার ঘটছে। তিনি বলেন, “ধর্ষণ ও সহিংসতার মামলাগুলোতে বিচার প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় অপরাধীরা বারবার রেহাই পাচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।”

তিনি আরও বলেন, “নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সরকারকে কঠোর ভূমিকা পালন করতে হবে। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে একটি শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি সর্বোচ্চ সহায়তা প্রদান করতে হবে আইনি ও সামাজিকভাবে।”

এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সব মহলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়।

তারেক রহমান দেশবাসীকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান, যেন ভবিষ্যতে আর কোনো আছিয়াকে এমন নির্মম পরিণতির শিকার হতে না হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ফোন নম্বর ছাড়াই যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে আসছে নতুন ইউজারনেম ফিচার

ফোন নম্বর ছাড়াই যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে আসছে নতুন ইউজারনেম ফিচার

সাংবাদিকদের পাশে সরকারের অঙ্গীকার, কল্যাণ ট্রাস্টের চেক বিতরণে তথ্য সচিব

সাংবাদিকদের পাশে সরকারের অঙ্গীকার, কল্যাণ ট্রাস্টের চেক বিতরণে তথ্য সচিব

লন্ডনে নানা আয়োজনে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন

বাংলাদেশের পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল বাদে’ বাক্য, ইসরায়েলি গণমাধ্যমে আলোচনা

বাংলাদেশের পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল বাদে’ বাক্য, ইসরায়েলি গণমাধ্যমে আলোচনা

প্রতিকূল আবহাওয়ায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহনকারী বিমান

প্রতিকূল আবহাওয়ায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহনকারী বিমান

আজকের নামাজের সময়সূচি (৭ অক্টোবর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২৮ জুন, ২০২৬)

বিপিএলে নাহিদের দুর্দান্ত বোলিংয়ে রংপুরের টানা দ্বিতীয় জয়

বিপিএলে নাহিদের দুর্দান্ত বোলিংয়ে রংপুরের টানা দ্বিতীয় জয়

নায়ক নিরবের সংসারে ভাঙনের গুঞ্জন!

বিএনপির প্রার্থী তালিকাকে কেন্দ্র করে তৃণমূলে তীব্র অসন্তোষ ও বিভাজন

বিএনপিতে দ্বন্দ্বঃ ইফতার মাহফিলে সংঘর্ষ, শৃঙ্খলা ফেরাতে কঠোর দলীয় সিদ্ধান্ত

আজকের খেলা: ৭ অক্টোবর, ২০২৬

আজকের খেলা: ৩০ জানুয়ারি, ২০২৫