বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬| সকাল ৬:৪৯

শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের কার্গো ভবন ব্যবহার বন্ধ, আর্থিক মতানৈক্য বাধা

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২১, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ
শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের কার্গো ভবন ব্যবহার বন্ধ, আর্থিক মতানৈক্য বাধা

শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের কার্গো ভবন ব্যবহার বন্ধ, আর্থিক মতানৈক্য বাধা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নতুন কার্গো ভবন আর ব্যবহার করা যাচ্ছে না। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, ঠিকাদার প্রতিষ্ঠান যে টাকা দাবি করছে, তার সঙ্গে তাদের প্রায় এক হাজার কোটি টাকার ফাঁক রয়েছে, যার কারণে ভবনটি হস্তান্তর করা সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিদ্যমান কার্গো ভিলেজ পুড়ে যাওয়ার পর নবনির্মিত তৃতীয় টার্মিনালের কার্গো ভিলেজ ব্যবহারের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছিল। জবাবে ঠিকাদার প্রতিষ্ঠান বেবিচকের কাছে বকেয়া প্রায় এক হাজার কোটি টাকার বিল দাবি করেছে এবং অন্যথায় তারা টার্মিনালটি হস্তান্তরে অপারগতা প্রকাশ করেছে। বেবিচক এই টাকার অঙ্কে আপত্তি জানিয়ে তৃতীয় টার্মিনাল চালুর কাজ আটকে রয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি