শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬| সন্ধ্যা ৬:২২

শাপলা কলি প্রতীক নিয়ে আপসহীন এনসিপি: কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ৩০, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ
শাপলা কলি প্রতীক নিয়ে আপসহীন এনসিপি: কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শাপলা কলি প্রতীক নিয়ে আপসহীন এনসিপি: কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশনের নতুন গেজেটে শাপলা কলি প্রতীক দেওয়ার সিদ্ধান্ত তাদের কাছে বোধগম্য নয়। তিনি বলেন, “কমিশন এটি কিসের ভিত্তিতে নির্ধারণ করেছে, তা আমাদের বোঝা যায়নি। তবে শাপলা প্রশ্নে আমরা আপসহীন।”

বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তির উদ্যোগে আয়োজিত ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, আর বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন, ডা. তাসনিম জারা, ডা. খালেদ সাইফুল্লাহসহ আরও অনেকে।

পাটওয়ারী অভিযোগ করে বলেন, “ঐকমত্য কমিশনে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ প্রকৃতপক্ষে ‘নোট অব চিটিং’। আর জামায়াত মুখে জুলাই সনদের কথা বললেও নিন্মকক্ষে পিআর পদ্ধতি নিয়ে দরকষাকষি করছে—এটা ভণ্ডামি ছাড়া কিছু নয়।”

তিনি আরও বলেন, “কমিশনকে শাপলা সম্পৃক্ত করে নতুন গেজেট দিতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নিতে চাই, কিন্তু প্রয়োজনে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করব।”

বিএনপির ভূমিকা নিয়ে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম অনৈক্যের সৃষ্টি করেছে বিএনপি। ঐকমত্য কমিশনে তাদের নোট অব ডিসেন্ট আসলে প্রতারণার সমান।”

জুলাই সনদের আইনি ভিত্তি প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “কিছু দল সংসদে যাওয়ার কথা বলছে, কেউ জাতীয় নির্বাচনের দিন গণভোট চায়, আবার কেউ নভেম্বরে গণভোটের প্রস্তাব দিয়েছে। আমরা গণভোট চাই, তবে সময় নির্দিষ্ট নয়। শহিদ মিনারে গিয়ে ড. ইউনূসকেই আইনি ভিত্তি দিতে হবে—এর ব্যত্যয় হলে আমরা মানবো না।”

সেমিনারটি সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
পাক-ভারত উত্তেজনা ঠেকাতে সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসা ট্রাম্পের

পাক-ভারত উত্তেজনা ঠেকাতে সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসা ট্রাম্পের

রাহাত ফতেহ আলী খানের চ্যারিটি কনসার্ট ঢাকায়

আজকের খেলা: ১০ আগস্ট, ২০২৬

আজকের খেলা: ১৯ মে, ২০২৬

অক্ষয় কুমারের প্রিয় ডিটক্স পানীয়: স্বাস্থ্যসচেতনদের জন্য উপকারী এক রেসিপি

অক্ষয় কুমারের প্রিয় ডিটক্স পানীয়: স্বাস্থ্যসচেতনদের জন্য উপকারী এক রেসিপি

উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর সঙ্গে ব্রিটিশ প্রতিনিধি দলের বৈঠক

উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর সঙ্গে ব্রিটিশ প্রতিনিধি দলের বৈঠক

সৌদি আরবের শর্ত: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধ বন্ধ না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না

সৌদি আরবের শর্ত: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধ বন্ধ না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না

এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্ক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ

এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্ক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সরকার

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সরকার

স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মাননায় ভূষিত নরেন্দ্র মোদি

স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মাননায় ভূষিত নরেন্দ্র মোদি

সারাদেশে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

সারাদেশে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা