শাকিব-বুবলীর মা-ছেলের খুনসুটি ভাইরাল
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। দীর্ঘদিন ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন ও গুঞ্জন নিয়মিতভাবে নেটিজেনদের নজর কাড়ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আলোচনায় এসেছেন তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের একটি ছবি শেয়ার করে। এ বারও তাদের বাবা-মা-ছেলের মুহূর্তই ফ্যানদের মন কাড়ল। শবনম বুবলী একটি রিল ভিডিও শেয়ার করেছেন যেখানে মা-ছেলের খুনসুটি ফুটে উঠেছে। ভিডিওটি করেছেন শাকিব খান। ভিডিওতে দেখা যায়, মা-ছেলের খুনসুটি এবং বাবার ক্যামেরা ধরে থাকার মুহূর্তগুলো, যা ভক্তদের মধ্যে আনন্দ ছড়িয়েছে।
ভিডিও শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, “লাড্ডু বাপজান ভাবসে ছবি তোলা হচ্ছে তাই পোজ দিয়ে আছে, কিন্তু স্যার এর ড্যাডি যে ভিডিও করছে লাড্ডু টা বোঝে নাই।”
প্রসঙ্গত, ২০১৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব ও বুবলী। পরে তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শেহজাদ। যদিও বিবাহের খবর প্রকাশ্যে আসে কিছু সময় পরে।


















