সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৯:২০

শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ ঘিরে তুমুল আলোচনা

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২৫, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ
শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ ঘিরে তুমুল আলোচনা

শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ ঘিরে তুমুল আলোচনা

ঢালিউডে নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মেগাস্টার শাকিব খান। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এই ছবিতে থাকবে ক্রাইম, প্রেম, অ্যাকশন ও ইমোশনের সমন্বয়। ইতোমধ্যেই উন্মোচিত হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক, যা প্রকাশের পর থেকে সিনেমাপ্রেমীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

এদিকে ছবিটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে শাকিব খানের পারিশ্রমিক। সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছে, তিনি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত এই ছবির জন্য প্রায় ৩ কোটি টাকা পারিশ্রমিক নেবেন। অনেকের মতে, সিনেমার বাজেটের তুলনায় এই অঙ্কটা বেশি।

তবে এ প্রসঙ্গে ছবির প্রযোজক ও ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানা জানিয়েছেন, শাকিব খানের মতো একজন তারকা তার প্রাপ্য পারিশ্রমিকই পাচ্ছেন। তিনি বলেন, “আমরা যে ভাবনা থেকে এই ছবিটা নির্মাণ করতে যাচ্ছি, সেই জায়গা থেকে উনি যে পারিশ্রমিক নিচ্ছেন এটা যথার্থ। আগের ছবিগুলোর তুলনায় বেশি হওয়াটাই স্বাভাবিক।”

এছাড়া সিনেমাটির নায়িকা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রযোজক ইঙ্গিত দিয়েছেন, এতে বিদেশি নায়িকা নেওয়ার সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, “দেশ-বিদেশ মিলিয়ে আমাদের গল্প ও চরিত্রের সঙ্গে যিনি মানানসই হবেন, তাকেই বেছে নেবো। কয়েকজনের সঙ্গে ইতোমধ্যেই কথা চলছে।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
"আলো আসবেই" গ্রুপের নেত্রী সোহানা সাবার প্রোপাগান্ডা, সমালোচনার ঝড়

“আলো আসবেই” গ্রুপের নেত্রী সোহানা সাবার প্রোপাগান্ডা, সমালোচনার ঝড়

ডিজিটাল মাধ্যমে প্রতারণার শিকার বেঙ্গালুরুর প্রযুক্তিকর্মী, হারালেন ১১ কোটি টাকা

ডিজিটাল মাধ্যমে প্রতারণার শিকার বেঙ্গালুরুর প্রযুক্তিকর্মী, হারালেন ১১ কোটি টাকা

কুমিল্লায় সুদের টাকার জন্য নারীকে মারধর, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় সুদের টাকার জন্য নারীকে মারধর, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা

গণমাধ্যমের ওপর নজিরবিহীন হামলা ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে ড. ইফতেখারুজ্জামানের উদ্বেগ

গণমাধ্যমের ওপর নজিরবিহীন হামলা ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে ড. ইফতেখারুজ্জামানের উদ্বেগ

ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির

ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির

আজকের খেলা: ৯ সেপ্টেম্বর, ২০২৬

আজকের খেলা: ৬ নভেম্বর, ২০২৫

মিয়ানমারের সীমান্তের নিয়ন্ত্রণ, রক্তাক্ত যুদ্ধ শেষে আরাকান আর্মির বিজয়

রমজানে পণ্যের দাম স্থিতিশীল থাকার প্রত্যাশা

নতুনভাবে নির্মাণ হবে আমির খানের মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট

ভারত-বাংলাদেশ বাণিজ্য উত্তেজনা ও কালাদান প্রকল্পের কৌশলগত গুরুত্ব

ভারত-বাংলাদেশ বাণিজ্য উত্তেজনা ও কালাদান প্রকল্পের কৌশলগত গুরুত্ব