শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬| রাত ৮:০১

শহীদ হাদি হত্যার বিচারে শাহবাগে ইনকিলাব মঞ্চের অনির্দিষ্টকালের অবরোধ

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২৭, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ
শহীদ হাদি হত্যার বিচারে শাহবাগে ইনকিলাব মঞ্চের অনির্দিষ্টকালের অবরোধ

শহীদ হাদি হত্যার বিচারে শাহবাগে ইনকিলাব মঞ্চের অনির্দিষ্টকালের অবরোধ

জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাতভর অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল শাহবাগে এসে অবস্থান নেয় এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেওয়া হয়। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, খুনিদের আইনের আওতায় আনা এবং উপযুক্ত বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলবে।

অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদিকে গুলি করার ১৪ দিন পেরিয়ে গেলেও রাষ্ট্র এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ বা আশ্বাস দিতে পারেনি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিতে পারলেও জনগণের সামনে এসে জবাবদিহি করতে ভয় পাচ্ছে। মঞ্চের পক্ষ থেকে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করা এবং তদন্তে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডকে যুক্ত করাসহ তিন দফা দাবি জানানো হয়েছে।

অবরোধের ফলে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকরা। কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে, সরকার যদি জনগণের নিরাপত্তা ও ইনসাফ নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকবে না। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, যার বিচার দাবিতে এখন উত্তাল শাহবাগ।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি