মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৮:১৫

শফিকুর রহমান শান্তনুর মাস্টারক্লাসে নাটক লেখার কৌশল শেখার সুযোগ

প্রতিবেদক
staffreporter
জুন ২৪, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ
শফিকুর রহমান শান্তনুর মাস্টারক্লাসে নাটক লেখার কৌশল শেখার সুযোগ

শফিকুর রহমান শান্তনুর মাস্টারক্লাসে নাটক লেখার কৌশল শেখার সুযোগ

টিভি নাটকের অন্যতম সফল নাট্যকার শফিকুর রহমান শান্তনুর কাছ থেকে এবার নাটক লেখার কলাকৌশল শেখার সুযোগ মিলছে। অ্যাকাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালসের আয়োজনে আগামী শুক্রবার (২৬ জুন) ‘স্ক্রিপ্ট রাইটিং-টিভি ড্রামা’ শীর্ষক একটি মাস্টারক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর বনশ্রীতে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বিশেষ ক্লাসটি পরিচালনা করবেন শান্তনু নিজেই।

এই মাস্টারক্লাসে টেলিভিশন নাটকের জন্য শক্তিশালী গল্প বলার কৌশল, পেশাদার চিত্রনাট্য নির্মাণ এবং লেখালেখির মাধ্যমে কীভাবে ক্যারিয়ার গড়ে তোলা যায়, সেসব বিষয়ে বিস্তারিত শেখানো হবে। শুধু নাটক লেখার নিয়মকানুনই নয়, এখানে বিনোদন শিল্পের ভেতরের অভিজ্ঞতা ও এর আর্থিক সম্ভাবনার দিকনির্দেশনাও পাবেন অংশগ্রহণকারীরা। আসন সংখ্যা মাত্র ২০টি হওয়ায় আগ্রহীদের দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলেছে আয়োজক প্রতিষ্ঠান।

আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার আরিফুল ইসলাম জানান, যারা ক্রিয়েটিভ প্রফেশনে সফল এবং যারা এই মাধ্যমে নতুন আসতে চান, তাদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করাই এই ক্লাসের মূল লক্ষ্য। মাস্টারক্লাসটি নিয়ে নাট্যকার শান্তনু বলেন, এটি একটি চমৎকার উদ্যোগ এবং এর মাধ্যমে অংশগ্রহণকারীরা চিত্রনাট্য রচনার প্রাথমিক ও প্রয়োজনীয় ধারণাগুলো সহজে পেয়ে যাবেন।

উল্লেখ্য, নাটক রচনা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করা শফিকুর রহমান শান্তনু দীর্ঘ ক্যারিয়ারে পাঁচ শতাধিক ধারাবাহিক ও একক নাটক লিখেছেন। লেখালেখির পাশাপাশি তিনি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিক্ষকতা করছেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি আলফা তারকা পুরস্কার ও আরটিভি স্টার অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি