মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| সকাল ১১:৩৯

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত বস্তুর হামলা ছড়িয়েছে আগুন

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২৪, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত বস্তুর হামলা ছড়িয়েছে আগুন

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত বস্তুর হামলা ছড়িয়েছে আগুন

সৌদি আরবের লোহিত সাগর সংলগ্ন ইয়ানবু বন্দরের কাছে একটি বাণিজ্যিক ট্যাংকার জাহাজে অজ্ঞাত বস্তু দিয়ে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা (ইউকেএমটিও) নিশ্চিত করেছে যে, ইয়ানবু বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে এই হামলার ফলে জাহাজটির মূল ডেকে আগুন ধরে যায়।

কোম্পানির এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে ইউকেএমটিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, চলন্ত ট্যাংকারটিতে আচমকা একটি অজ্ঞাত বস্তু আঘাত হানলে ক্ষণিকের মধ্যে সেটির মূল ডেকে অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার পরপরই জরুরি নিরাপত্তামূলক পদক্ষেপ সফলভাবে গ্রহণ করায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

স্বস্তির বিষয় হলো, আকস্মিক এই হামলায় জাহাজে থাকা সব কর্মী ও ক্রু সম্পূর্ণ নিরাপদ এবং অক্ষত রয়েছেন। এ ছাড়া তাৎক্ষণিকভাবে পরিবেশের ওপর বড় ধরনের কোনো ক্ষতিকর প্রভাব বা দূষণের খবর পাওয়া যায়নি।

তবে সাম্প্রতিক সময়ে লোহিত সাগরের এই কৌশলগত বাণিজ্যিক সমুদ্রপথে ঘন ঘন হামলার ঘটনা নিরাপত্তা ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়িয়ে দিয়েছে। উদ্ভূত পরিস্থিতে উক্ত এলাকা দিয়ে যাতায়াতকারী অন্যান্য সকল জাহাজকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং যেকোনো সন্দেহজনক তৎপরতা দ্রুত জানানোর পরামর্শ দিয়েছে ইউকেএমটিও।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত