বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৯:১৯

লেবাননে যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলের নতুন হামলা: নিহত দুই

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ১০, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ
লেবাননে যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলের নতুন হামলা: নিহত দুই

লেবাননে যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলের নতুন হামলা: নিহত দুই

লেবাননের দক্ষিণ অঞ্চলে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েল ফের হামলা চালিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিনত জবাইলের আল-সাওয়ানে ও খিরবেত সেলেম এলাকার মধ্যবর্তী স্থানে এক হামলায় একজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ওই এলাকায় একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এছাড়া নাবাতিয়ের ইকলিম আল-তুফাহ অঞ্চলে হুমাইন আল-ফাওকা–হামিলা সড়কে এক গাড়িতে হামলায় আরেকজন নিহত হয়েছেন।

এনএনএ আরও জানায়, ইসরায়েলি ড্রোনগুলো টায়ার জেলা ও আশপাশের এলাকা, নাবাতিয়ে প্রদেশ, ইকলিম আল-তুফাহ এবং বিনত জবাইল এলাকায় নিচু উচ্চতায় উড্ডয়ন করছে এবং টহল দিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমেই তীব্র আকার নিয়েছে। ইসরায়েলি সেনারা প্রায় প্রতিদিনই লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা ও গোলাবর্ষণ চালাচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া এই অভিযান ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ সামরিক হামলায় রূপ নিয়েছে। এই আগ্রাসনে এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হয়েছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ট্রাম্প প্রশাসন ২শতাধিক খাদ্যপণ্যের শুল্ক প্রত্যাহার করল

হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির বিষয়

সন্ত্রাস নয়, শান্তির বার্তা দেয় ইসলাম: গর্বিত মুসলিম আমির খানের মন্তব্য

সন্ত্রাস নয়, শান্তির বার্তা দেয় ইসলাম: গর্বিত মুসলিম আমির খানের মন্তব্য

আজকের মূদ্রার হার (১০ ডিসেম্বর, ২০২৪)

সৌদি আরব ও কুয়েত সীমান্তে নতুন তেলের খনি আবিষ্কার

সৌদি আরব ও কুয়েত সীমান্তে নতুন তেলের খনি আবিষ্কার

পররাষ্ট্র মন্ত্রণালয়: চিন্ময় দাস সম্পর্কে ভারতের বিবৃতিতে বিভ্রান্তিকর তথ্য।

পররাষ্ট্র মন্ত্রণালয়: চিন্ময় দাস সম্পর্কে ভারতের বিবৃতিতে বিভ্রান্তিকর তথ্য।

লাল কার্ড দেখে প্রতিপক্ষকে ঘুষি, ১৩ ম্যাচ নিষিদ্ধ গোলরক্ষক আন্দ্রাদা

লাল কার্ড দেখে প্রতিপক্ষকে ঘুষি, ১৩ ম্যাচ নিষিদ্ধ গোলরক্ষক আন্দ্রাদা

আজকের নামাজের সময়সূচি (১৬ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৮ জুন, ২০২৫)

শীতে অ্যালার্জি বাড়লে যে তিনটি ঘরোয়া টোটকা উপকার দিতে পারে

শীতে অ্যালার্জিবাড়লে যে তিনটি ঘরোয়া টোটকা উপকার দিতে পারে

আজকের নামাজের সময়সূচি (১৬ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১১ ডিসেম্বর, ২০২৫)

ফুসফুস ভালো ও পরিষ্কার রাখার ১০টি প্রাকৃতিক উপায়

ফুসফুস ভালো ও পরিষ্কার রাখার ১০টি প্রাকৃতিক উপায়