মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ১২:৪০

লুসিড ও নুরোর সঙ্গে মিলে উন্নত প্রযুক্তির নতুন রোবট্যাক্সি আনছে উবার

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৬, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
লুসিড ও নুরোর সঙ্গে মিলে উন্নত প্রযুক্তির নতুন রোবট্যাক্সি আনছে উবার

লুসিড ও নুরোর সঙ্গে মিলে উন্নত প্রযুক্তির নতুন রোবট্যাক্সি আনছে উবার

স্বয়ংচালিত বা চালকবিহীন গাড়ির বাজারে আধিপত্য বিস্তারে নতুন মাইলফলক স্পর্শ করেছে উবার। প্রতিষ্ঠানটি শীর্ষস্থানীয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা লুসিড মটরস এবং প্রযুক্তি প্রতিষ্ঠান নুরোর সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক ‘রোবট্যাক্সি’ উন্মোচন করেছে। লাস ভেগাসে অনুষ্ঠিত ২০২৬ সালের কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) এই স্বয়ংচালিত গাড়িটি প্রদর্শন করা হয়। লুসিড গ্র্যাভিটি এসইউভি মডেলকে ভিত্তি করে তৈরি এই রোবট্যাক্সিতে সংযুক্ত করা হয়েছে এনভিডিয়ার ড্রাইভ এজিএক্স থর কম্পিউটার এবং উচ্চ রেজুলেশনের ক্যামেরা ও লাইডার সেন্সর। উবার এই প্রকল্পে ইতোমধ্যে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে এবং লুসিডের কাছ থেকে ২০ হাজার বৈদ্যুতিক গাড়ি কেনার প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ায় গাড়িটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে এবং চলতি বছরই সেখানে বাণিজ্যিকভাবে রোবট্যাক্সি সেবা চালুর পরিকল্পনা রয়েছে। প্রিমিয়াম সেবার লক্ষ্যে তৈরি এই গাড়ির ভেতরে যাত্রীদের জন্য থ্রিডি মানচিত্রসহ ইন্টারফেস ব্যবস্থা এবং প্রশস্ত জায়গা রাখা হয়েছে। অ্যারিজোনার কারখানায় চূড়ান্ত উৎপাদনের পর উবার অ্যাপের মাধ্যমেই যাত্রীরা এই চালকবিহীন প্রিমিয়াম সেবা গ্রহণ করতে পারবেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি