শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১১:৩৯

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ৮৪ প্রার্থীর তালিকা ঘোষণা

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২২, ২০২৫ ২:২২ অপরাহ্ণ
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ৮৪ প্রার্থীর তালিকা ঘোষণা

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ৮৪ প্রার্থীর তালিকা ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ৮৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এই তালিকা ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি ভারত সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, ভারত শেখ হাসিনা ও তার বাহিনীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরোধিতা করছে। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সক্রিয় হচ্ছে এবং তাদের সহযোগিতা করছে জাতীয় পার্টি।

এলডিপি সভাপতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই আওয়ামী লীগের মোকাবিলা করতে পারে না। জোট কৌশল নিয়ে তিনি জানান, মহাসচিবের নেতৃত্বে সাতজনের একটি কমিটি গঠন করা হয়েছে যা বিএনপির সঙ্গে কথা বলে মনোনয়ন এবং যুগপৎ আন্দোলন নিয়ে আলোচনা করবে।

সংবাদ সম্মেলনে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, ড. নেয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি