মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| দুপুর ১২:৩৫

লর্ডস টেস্টে সিরাজের দুর্ভাগ্যজনক আউট, আবেগঘন মুহূর্তে প্রশংসায় ভাসলেন ভারতীয় পেসার

প্রতিবেদক
staffreporter
জুলাই ১৬, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ
লর্ডস টেস্টে সিরাজের দুর্ভাগ্যজনক আউট, আবেগঘন মুহূর্তে প্রশংসায় ভাসলেন ভারতীয় পেসার

লর্ডস টেস্টে সিরাজের দুর্ভাগ্যজনক আউট, আবেগঘন মুহূর্তে প্রশংসায় ভাসলেন ভারতীয় পেসার

লর্ডস টেস্টে ভারতের টেলএন্ডার মোহাম্মদ সিরাজ দলকে জেতাতে সর্বস্ব নিংড়ে দিয়েছিলেন। শেষ উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে তিনি ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে যান। কিন্তু শোয়েব বশিরের এক দুর্ভাগ্যজনক বলে আউট হয়ে যান সিরাজ, আর সেখানেই শেষ হয়ে যায় ভারতের লড়াই। আউট হওয়ার পর ব্যাটে ভর দিয়ে মাঠে বসে পড়েন সিরাজ।

সিরাজের এমন আবেগঘন মুহূর্তে প্রতিপক্ষ ইংল্যান্ডের খেলোয়াড়েরা তার পাশে দাঁড়ান। হ্যারি ব্রুক, জো রুট এবং জ্যাক ক্রলি ছুটে গিয়ে সিরাজকে সান্ত্বনা দেন। ব্রুক নিজে হাতে ধরে তাঁকে উঠিয়ে নেন মাটির উপর থেকে। সিরাজের এই দৃশ্য লর্ডস টেস্টের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন মোহাম্মদ সিরাজ। সেখানে তিনি লেখেন, “কিছু কিছু ম্যাচ সারা জীবন মনে থাকে। ফলাফলের জন্য নয়, আপনি সেই ম্যাচ থেকে কী শিক্ষা পেলেন তার জন্য।” এতে বোঝা যায়, পরাজয়ের পরেও এই ম্যাচটি তাকে মানসিকভাবে সমৃদ্ধ করেছে।

লর্ডস টেস্টে সিরাজের পারফরম্যান্সও নজরকাড়া ছিল। প্রথম ইনিংসে তিনি দুই সেট ব্যাটসম্যান জেমি স্মিথ ও ব্রাইডন কার্সের উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ফেরান বেন ডাকেট ও ওলি পোপকে।

সিরাজের এমন লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। তিনি বলেন, “সিরাজের মধ্যে কোহলির মতো আবেগ আছে। সেই কারণেই কোহলির অধীনে এত ভালো খেলেছে। যদি তাঁকে তাঁতিয়ে দিয়ে মাঠে ছাড়েন, তবে সিরাজের চেয়ে বিপজ্জনক কেউ হয় না। নিখুঁত লাইনে বল করে ওলি পোপকে ফিরিয়েছে। এমন ক্রিকেটার সবসময় দলের জন্য প্রয়োজন।”

ম্যাচের পর ভারতীয় ক্রিকেটাররা ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন। কোচ গৌতম গম্ভীরসহ সাপোর্ট স্টাফরাও ছিলেন সেখানে। শুভমান গিলদের পারফরম্যান্সের প্রশংসা করেন রাজা, এমনকি সিরাজের দুর্ভাগ্যজনক আউটের কথাও তাঁর মুখে উঠে আসে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
স্বনির্ভর বাংলাদেশের নতুন বিজয়! সিলেট থেকে সরাসরি কার্গো ফ্লাইট, বিশ্ববাজারে নতুন ইতিহাস!

স্বনির্ভর বাংলাদেশের নতুন বিজয়! সিলেট থেকে সরাসরি কার্গো ফ্লাইট, বিশ্ববাজারে নতুন ইতিহাস!

সময়সীমার আগেই আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে পাকিস্তান, উদ্বেগে জাতিসংঘ

সময়সীমার আগেই আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে পাকিস্তান, উদ্বেগে জাতিসংঘ

ইতিহাসের এই দিনে (৯ নভেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৫ মার্চ, ২০২৫)

বাংলাদেশে এনবিএফআই খাতে সংকট: নিরাপত্তাহীন ঋণ ও বড় ধরনের ঝুঁকি

বাংলাদেশে এনবিএফআই খাতে সংকট: নিরাপত্তাহীন ঋণ ও বড় ধরনের ঝুঁকি

শাহরুখ খানের উপহার দেওয়া ল্যাপটপ চার বছরেও ব্যবহার করেননি আমির খান

শাহরুখ খানের উপহার দেওয়া ল্যাপটপ চার বছরেও ব্যবহার করেননি আমির খান

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের জন্য ইসরায়েলের নতুন শর্তারোপ

হামাসের মাধ্যমে দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর

হামাসের মাধ্যমে দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর

বাংলাদেশ ক্রিকেটে মনোবিদদের ভূমিকা: স্বল্প মেয়াদে হলেও গুরুত্বপূর্ণ

বাংলাদেশ ক্রিকেটে মনোবিদদের ভূমিকা: স্বল্প মেয়াদে হলেও গুরুত্বপূর্ণ

ইতিহাসের এই দিনে (৯ নভেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (৩০ জুন, ২০২৫)

কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে রক্ষণাবেক্ষণ ব্যয় দ্বিগুণ এবং সড়ক উন্নয়নে সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে রক্ষণাবেক্ষণ ব্যয় দ্বিগুণ এবং সড়ক উন্নয়নে সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা