রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হবে না এবং আশ্রিতদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বুধবার দুপুরে সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত এক আলোচনায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আশা করছে আগামী বছর রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে পারবেন। তবে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহায়তা অপরিহার্য। সরকার এ বিষয়ে কূটনৈতিকভাবে বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান।
মন্তব্য করুন



















