শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১২:৫৫

রোনালদোর দৃষ্টিনন্দন গোল, স্মরণ করিয়ে দিল তরুণ বয়সের পারফরম্যান্স

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ১৯, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ
রোনালদোর দৃষ্টিনন্দন গোল, স্মরণ করিয়ে দিল তরুণ বয়সের পারফরম্যান্স

রোনালদোর দৃষ্টিনন্দন গোল, স্মরণ করিয়ে দিল তরুণ বয়সের পারফরম্যান্স

পাঁচদিন আগে পর্তুগাল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ ৪১ গোলের রেকর্ড গড়ার পর আবারও আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়সকে অগ্রাহ্য করে এবার আল নাসরের জার্সিতে করেছেন এক দৃষ্টিনন্দন গোল, যা যেন ফিরিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা জুভেন্তাসে খেলার সময়কার সেই তরুণ রোনালদোর প্রাণবন্ত ছায়া।

সবচেয়ে পরিশ্রমী ফুটবলারদের একজন রোনালদো মাঠে যতটা শৃঙ্খলাপরায়ণ, ততটাই নিবেদিতপ্রাণ নিজের পারফরম্যান্স উন্নত করতে। তার ক্যারিয়ারে গোলশূন্য সময় খুঁজে পাওয়া বিরল। তাই গোলের পর উচ্ছ্বসিত উদ্‌যাপনে জার্সি খুলে দৌড়ে গিয়ে যখন তিনি এক্সে লিখলেন, ‘সাফল্য কোনো দুর্ঘটনা নয়’, তখন সেটিই যেন তার দীর্ঘ অধ্যবসায়ের প্রতীক হয়ে উঠল।

শনিবার সৌদি প্রো লিগে আল নাসর মুখোমুখি হয় আল ফাতেহ এসসির। সেই ম্যাচে আল নাসরের হয়ে জোয়াও ফেলিক্স করেন হ্যাটট্রিক, রোনালদো ও কিংসলে কোম্যান একটি করে গোল করেন। ৫-১ গোলের বড় জয়ে আল নাসরের পক্ষে রোনালদোর গোলটি আসে ৬০ মিনিটে। তখন ম্যাচটি ছিল ১–১ সমতায়। বক্সের বাইরে থেকে নেওয়া তার দূরপাল্লার শট এতটাই গতিময় ছিল যে প্রতিপক্ষ গোলরক্ষক হাত ছোঁয়ালেও থামাতে পারেননি।

যদিও প্রথমার্ধে পেনাল্টি মিস করেন রোনালদো। আল ফাতেহের এক খেলোয়াড়ের হ্যান্ডবলে পেনাল্টি পায় আল নাসর, কিন্তু রোনালদোর নেওয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। জাতীয় দলের জার্সিতেও তিনি ১১ অক্টোবর বাছাইপর্বে একটি পেনাল্টি মিস করেছিলেন। তবুও কালকের গোল তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা নিয়ে গেছে ৯৪৯–এ, যা ফুটবলের ইতিহাসে আরও এক অনন্য অর্জনের সাক্ষী।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের নামাজের সময়সূচি (১৫ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৬ মে, ২০২৫)

কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র অবসর এবং জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে জানালেন মন্ত্রী

কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র অবসর এবং জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে জানালেন মন্ত্রী

আজকের মুদ্রার হার (১৫ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (২৩ এপ্রিল, ২০২৬)

আসছে গুগল পিক্সেল ৯এ, ফাঁস হলো দাম ও স্পেসিফিকেশন

আসছে গুগল পিক্সেল ৯এ, ফাঁস হলো দাম ও স্পেসিফিকেশন

আজকের মুদ্রার হার (১৫ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (১ এপ্রিল, ২০২৬)

যুক্তরাষ্ট্র জাপানের ওপর শুল্ক বাড়ানোর হুমকি, চুক্তি না হলে ৩০-৩৫ শতাংশ শুল্ক আরোপের সম্ভাবনা

যুক্তরাষ্ট্র জাপানের ওপর শুল্ক বাড়ানোর হুমকি, চুক্তি না হলে ৩০-৩৫ শতাংশ শুল্ক আরোপের সম্ভাবনা

‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাম্পের নামে ক্রিপ্টোকারেন্সি চালু, মূল্য আকাশচুম্বী

ট্রাম্পের নামে ক্রিপ্টোকারেন্সি চালু, মূল্য আকাশচুম্বী

আজকের নামাজের সময়সূচি (৮ ডিসেম্বর, ২০২৪)

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্রে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্রে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন