রূপায়ন গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত
রূপায়ন গ্রুপ তাদের রেন্টাল সার্ভিস বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২৪ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ০৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রূপায়ন গ্রুপে বেসরকারি চাকরির আওতায় এই নিয়োগ দেওয়া হবে। সিনিয়র এক্সিকিউটিভ পদে মোট ২ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরিটি ফুলটাইম এবং অফিসভিত্তিক। কর্মস্থল নির্ধারণ করা হয়েছে ঢাকার মহাখালী ও উত্তরা এলাকায়। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিবিএ বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ভাড়া চুক্তি ও লিজিং কার্যক্রম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং এমএস অফিস ও রিপোর্টিং টুলসে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীদের ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।
এই পদে আবেদনকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২৫ থেকে ৩০ বছরের মধ্যে এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অন্যান্য সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার, প্রতি বছর বেতন বৃদ্ধি, বছরে দুইটি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুবিধা।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে বিডিজবসের নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের শেষ সময় আগামী ০৫ ফেব্রুয়ারি ২০২৬।



















