সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৮:২৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ ইউরেনিয়াম লোডিং কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ২৮, ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ ইউরেনিয়াম লোডিং কার্যক্রমের উদ্বোধন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ ইউরেনিয়াম লোডিং কার্যক্রমের উদ্বোধন

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং শুরু হচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রটির প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনের পথে এক ধাপ এগিয়ে যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাশিয়ান সংস্থা রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাআভ এতে অংশ নেবেন।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কঠোর নিরাপত্তা শর্ত পূরণ সাপেক্ষে গত ১৬ এপ্রিল রূপপুর কর্তৃপক্ষ জ্বালানি লোড করার লাইসেন্স লাভ করে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রথম ইউনিটে সম্পূর্ণ জ্বালানি লোড করতে অন্তত ৪৫ দিন সময় প্রয়োজন হবে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্ট মাসের শুরুতে এই ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক পর্যায়ে এই কেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারির মধ্যে এই ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় মোট ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা সম্ভব হবে। যুগান্তকারী এই প্রকল্পটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের নামাজের সময়সূচি (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১৬ নভেম্বর, ২০২৫)

বাংলাদেশ-ভারত বাণিজ্যে অসহযোগিতার প্রভাব নিয়ে মন্তব্য উপদেষ্টার

মাদকমুক্ত তরুণরাই হবে উন্নত বাংলাদেশের চালিকাশক্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদকমুক্ত তরুণরাই হবে উন্নত বাংলাদেশের চালিকাশক্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে সোনার দাম বেড়েছে, রুপার দাম অপরিবর্তিত

ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ডলার ছাড়াল

বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ইন্তেকাল

বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ইন্তেকাল

দুই দশক পর সাক্ষাৎকারে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন তারেক রহমান

দুই দশক পর সাক্ষাৎকারে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন তারেক রহমান

অ্যানিমেটেড মুভি দ্য অ্যাডভেঞ্চারস অব টিনটিনের সিক্যুয়েল আসার ঘোষণা

অ্যানিমেটেড মুভি দ্য অ্যাডভেঞ্চারস অব টিনটিনের সিক্যুয়েল আসার ঘোষণা

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের কর্মী বরখাস্ত

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের কর্মী বরখাস্ত

ইসরায়েলি পণ্য বয়কটে মালদ্বীপে জনতার জোরালো প্রতিবাদ

ইসরায়েলি পণ্য বয়কটে মালদ্বীপে জনতার জোরালো প্রতিবাদ

আজকের মুদ্রার হার (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১ জানুয়ারি, ২০২৫)