বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬| দুপুর ১:৪৪

রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো, চুক্তি তিন বছরের

প্রতিবেদক
staffreporter
মে ২৫, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ
রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো, চুক্তি তিন বছরের

রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো, চুক্তি তিন বছরের

সবকিছুই যেন পূর্বপরিকল্পিত ছিল। যেটা ফুটবল বিশ্ব আগে থেকেই জানত, সেটাই এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। ক্লাবটির নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার জাবি আলোনসো।

আজ রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, তিন বছরের চুক্তিতে ক্লাবটির কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আলোনসো। আগামী ১ জুন ২০২৫ থেকে শুরু করে ৩০ জুন ২০২৮ পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন। আগামীকাল, ২৬ মে স্থানীয় সময় দুপুর ১২টায় রিয়াল মাদ্রিদ সিটিতে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাকে কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

এছাড়া, রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সাক্ষর করবেন জাবি আলোনসো, যেখানে আগামী তিন মৌসুমের জন্য ক্লাবের দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হবে।

রিয়াল মাদ্রিদের হয়ে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত মোট ২৩৬ ম্যাচ খেলেছেন আলোনসো। এই সময়ে তিনি ক্লাবটির হয়ে ৬টি শিরোপা জিতেছেন। এর মধ্যে অন্যতম হলো ২০১৪ সালের ঐতিহাসিক লা দেসিমা (চ্যাম্পিয়ন্স লিগের দশম শিরোপা), একটি লা লিগা, একটি কোপা দেল রে, একটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি উয়েফা সুপার কাপ।

জাতীয় দলের হয়ে জাবি আলোনসোর অর্জনও দুর্দান্ত। ২০১০ সালে বিশ্বকাপ জয়, ২০০৮ ও ২০১২ ইউরো জয়ের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।

কোচিং ক্যারিয়ারে যাত্রা শুরু হয়েছিল রিয়াল মাদ্রিদেরই যুব দল থেকে, ২০১৮-১৯ মৌসুমে। এরপর তিনি বুন্দেসলিগার ক্লাব বায়ার লেভারকুসেনের দায়িত্ব নেন এবং সেখানে অসাধারণ সাফল্যের ছাপ রেখে আসেন নিজের পুরোনো ক্লাবে— এবার এক ভিন্ন ভূমিকায়, প্রধান কোচ হিসেবে।

ফুটবলবিশ্ব এখন অপেক্ষায়, তার অধীনে রিয়াল মাদ্রিদ কেমন ফুটবল উপহার দেয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
গাজার শিফা হাসপাতাল প্রাঙ্গণে সমাহিত ৬১ ফিলিস্তিনির লাশ উদ্ধার

গাজার শিফা হাসপাতাল প্রাঙ্গণে সমাহিত ৬১ ফিলিস্তিনির লাশ উদ্ধার

আজকের খেলা: ৭ অক্টোবর, ২০২৬

আজকের খেলা: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

এবার বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিলেন বিজেপি নেতা!

এবার বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিলেন বিজেপি নেতা!

দেশে ধীরে ধীরে গণতন্ত্র ও মুক্তচিন্তার জায়গা সংকুচিত হচ্ছে, অভিযোগ নাহিদ ইসলামের

দেশে ধীরে ধীরে গণতন্ত্র ও মুক্তচিন্তার জায়গা সংকুচিত হচ্ছে, অভিযোগ নাহিদ ইসলামের

বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৭৪ নারীর মনোনয়নপত্র সংগ্রহ

বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৭৪ নারীর মনোনয়নপত্র সংগ্রহ

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য শুল্ক কমানোর প্রস্তাব জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য শুল্ক কমানোর প্রস্তাব জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের তীব্র ক্ষোভ এবং নিন্দা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের তীব্র ক্ষোভ এবং নিন্দা

ইতিহাসের এই দিনে (৭ অক্টোবর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৯ জানুয়ারি, ২০২৬)

ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ, আবেদন শেষ ৮ মে

ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ, আবেদন শেষ ৮ মে

মাইলস্টোন দুর্ঘটনায় উদ্ধার কাজে বাধা, সেনা-উৎসুক জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা

মাইলস্টোন দুর্ঘটনায় উদ্ধার কাজে বাধা, সেনা-উৎসুক জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা