বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৯:১১

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে বাধার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২৪, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে বাধার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে বাধার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি

কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি এই ঘটনাকে স্বাধীন রাজনৈতিক চর্চা ও সংবিধান স্বীকৃত সভা-সমাবেশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত হিসেবে অভিহিত করেছে।

এক যৌথ বিবৃতিতে দলের আহ্বায়ক ও সদস্য সচিব জানান, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার হরণ করার সুযোগ নেই। অথচ বর্তমান নির্বাচিত সরকারও বিগত পরাজিত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আমলের মতো বিরোধী বা ভিন্নমতের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার পুরোনো চর্চা অব্যাহত রাখছে।

নেতৃবৃন্দ বলেন, জনগণ কোনো স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি দেখতে রক্ত দেয়নি এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে সোচ্চার একটি দলকে সভা-সমাবেশ করতে না দেওয়া গণঅভ্যুত্থানের মূল স্পিরিট ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বিরোধী দলের পথ রুদ্ধ করার এই অগণতান্ত্রিক মানসিকতা প্রমাণ করে যে শাসনব্যবস্থার মৌলিক পরিবর্তন এখনো অধরা।

জাতীয় নাগরিক পার্টি অবিলম্বে সরকারকে এই অগণতান্ত্রিক অবস্থান থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রশাসন ও পুলিশি ক্ষমতার অপব্যবহার বন্ধ করে সব দলের জন্য সমান রাজনৈতিক সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যথায় জনগণের অধিকার রক্ষায় রাজপথে সোচ্চার ভূমিকা পালনের কঠোর হুঁশিয়ারি দেয় এনসিপি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
সাংবাদিক পরিচয় দিয়ে নির্যাতনকারী আ.লীগ নেতারা রক্ষা পাওয়ার চেষ্টা করছেন দাবি তথ্যমন্ত্রীর

প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করলেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব

বাগদাদে মার্কিন বিমান হামলায় ৪ জন নিহত

বাগদাদে মার্কিন বিমান হামলায় ৪ জন নিহত

ইসরাইলকে আরও ৮০০ কোটি ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলকে আরও ৮০০ কোটি ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

জেনিনে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব: শতাধিক ভবন গুঁড়িয়ে, হাজারো ফিলিস্তিনি উচ্ছেদ!

জেনিনে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব: শতাধিক ভবন গুঁড়িয়ে, হাজারো ফিলিস্তিনি উচ্ছেদ!

‘পুষ্পা টু’ ছয় দিনেই ১,০০০ কোটির রেকর্ড গড়ল

পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোঘাদেমকে এফবিআই ‘মোস্ট ওয়ান্টেড’ ঘোষণা

পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোঘাদেমকে এফবিআই ‘মোস্ট ওয়ান্টেড’ ঘোষণা

প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনাকে আমল দিচ্ছেন না সেতুমন্ত্রী

প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনাকে আমল দিচ্ছেন না সেতুমন্ত্রী

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া ও সব আসামি খালাস

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া ও সব আসামি খালাস

চিকিৎসকদের বিসিএসে বয়সসীমা বাড়ানোর দাবি

আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবস ২০২৫

আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবস ২০২৫