রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬| ভোর ৫:২৮

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শমনে পুতিন-জেলেনস্কি বৈঠকের ইঙ্গিত দিল ক্রেমলিন

প্রতিবেদক
staffreporter
আগস্ট ৪, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শমনে পুতিন-জেলেনস্কি বৈঠকের ইঙ্গিত দিল ক্রেমলিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শমনে পুতিন-জেলেনস্কি বৈঠকের ইঙ্গিত দিল ক্রেমলিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সংলাপের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈঠকের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হলে শিগগিরই দুই নেতার মধ্যে বৈঠক হতে পারে।

পেসকভ বলেন, “বিশেষজ্ঞ পর্যায়ে যাবতীয় প্রস্তুতি শেষে উপযুক্ত সময়ে পুতিন ও জেলেনস্কির বৈঠক অনুষ্ঠিত হবে। এটি সময়সাপেক্ষ ব্যাপার।” যদিও তিনি বৈঠকের জন্য নির্দিষ্ট কোনো সময় বা প্রস্তুতির বিস্তারিত উল্লেখ করেননি।

২০১৯ সালের ক্রিমিয়া ও ন্যাটো নিয়ে উত্তেজনার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর প্রায় সাড়ে তিন বছর ধরে দুই দেশের মধ্যে একাধিকবার শান্তি আলোচনা চললেও রাষ্ট্রপ্রধানদের সরাসরি বৈঠকের কোনো খবর ছিল না।

মে মাসে তুরস্কের ইস্তাম্বুলে তৃতীয় দফা শান্তি সংলাপ শুরু হলেও এখনো যুদ্ধ শিথিল হয়নি। যুদ্ধ শুরুতে জেলেনস্কি একটি ডিক্রি জারি করে বলেছিলেন, পুতিনের সঙ্গে সরাসরি সংলাপে যাবেন না। তবে পরবর্তীতে তিনি সরাসরি কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন।

রাশিয়া দাবি করে, যদি ইউক্রেন ক্রিমিয়া, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপোরিজ্জিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকার করে এবং ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ থেকে আবেদন প্রত্যাহার করে, তবেই যুদ্ধ শেষ হবে এবং দুই নেতার বৈঠক হবে। জেলেনস্কি প্রশাসন এ দাবি পূরণ করেনি, কিন্তু চলমান সংলাপ ও কয়েকটি বিষয়ে সমঝোতার কারণে প্রেসিডেন্ট পর্যায়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত