বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৯:৪৮

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লড়ছে ১,৪৩৬ আফ্রিকান সেনা

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৮, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লড়ছে ১,৪৩৬ আফ্রিকান সেনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লড়ছে ১,৪৩৬ আফ্রিকান সেনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে লড়াই করছে ১ হাজার ৪৩৬ জন আফ্রিকান সেনা। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ে সাইবিহা জানিয়েছেন, এই সেনারা আফ্রিকার প্রায় ৩৬টি দেশ থেকে এসেছে। তিনি একই সঙ্গে আফ্রিকার সরকারগুলোর প্রতি সতর্কবার্তাও দিয়েছেন।

সাইবিহা বলেছেন, “যেসব সেনারা রুশ বাহিনীর নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন, তারা প্রকৃতপক্ষে তাদের মৃত্যুদণ্ডকে অনুমোদন দিয়েছেন। রুশ বাহিনীর পক্ষে লড়াইরত বিদেশি সেনাদের মধ্যে অনেককে আমাদের হাতে ধরা পড়েছে এবং বেশির ভাগকেই তাৎক্ষণিকভাবে হত্যা করা হয়েছে।” তিনি আরও জানান, যেসব বিদেশি সেনা যুদ্ধবন্দি হিসেবে রাশিয়ার পক্ষে লড়াই করার কারণে ইউক্রেনের কারাগারে আছেন, তাদের তালিকা ইউক্রেন সরকার প্রস্তুত করছে। তিনি আফ্রিকা ও অন্যান্য দেশের সরকারকে অনুরোধ করেন, “নাগরিকদের এই যুদ্ধে পাঠাবেন না।”

এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, তাদের দেশ থেকে এ পর্যন্ত ১৭ জন রাশিয়ায় গিয়ে রুশ বাহিনীতে যোগ দিয়েছে। দেশটি বিষয়টি জানার জন্য তদন্ত শুরু করেছে। এর আগে কেনিয়া জানিয়েছিল, তাদের বেশ কয়েকজন নাগরিক রাশিয়া ও ইউক্রেনের সেনা ছাউনিগুলোতে বন্দি রয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের মিনস্ক চুক্তি লঙ্ঘন এবং ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়ার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। তিন বছরের এই যুদ্ধে দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া এবং খেরসনের চার প্রদেশ রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে। মস্কো প্রস্তাব দিয়েছে, কিয়েভ যদি এই চার প্রদেশসহ ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে সামরিক অভিযান সমাপ্তি ঘোষণা করা হবে। তবে কিয়েভ বলেছে, রাশিয়া যদি অধিকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে, তবেই শান্তি সংলাপে বসবে তারা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ভারতের কর্নেল সোফিয়া কুরেশি পাচ্ছেন রাষ্ট্রপতির পদক

ভারতের কর্নেল সোফিয়া কুরেশি পাচ্ছেন রাষ্ট্রপতির পদক

ঢাবিতে শেখ হাসিনার বিতর্কিত গ্রাফিতি পুনরায় আঁকা

মানব পাচার প্রতিরোধে নতুন অধ্যাদেশ ২০২৬ জারি করা হয়েছে

মানব পাচার প্রতিরোধে নতুন অধ্যাদেশ ২০২৬ জারি করা হয়েছে

মালয়েশিয়ায় নারী হত্যা মামলায় বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার

মালয়েশিয়ায় নারী হত্যা মামলায় বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার

ড. মুহাম্মদ ইউনূস ‘কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করেছেন

ড. মুহাম্মদ ইউনূস ‘কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করেছেন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ৪.৩ মাত্রার ভূমিকম্প

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ৪.৩ মাত্রার ভূমিকম্প

ইতিহাসের এই দিনে (১৬ সেপ্টেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২০ এপ্রিল, ২০২৫)

এনবিআর সংকট নিরসনে অর্থ উপদেষ্টার উদ্যোগ, বিকেলে পৃথক বৈঠকে বসছেন ব্যবসায়ী ও কর্মকর্তাদের সঙ্গে

এনবিআর সংকট নিরসনে অর্থ উপদেষ্টার উদ্যোগ, বিকেলে পৃথক বৈঠকে বসছেন ব্যবসায়ী ও কর্মকর্তাদের সঙ্গে

‘জাতির জনক’ শব্দ বিলুপ্তির দাবি নিয়ে হাইকোর্টে রিট

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিলো ইরান

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিলো ইরান