রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬| রাত ২:৫৪

রাশিয়ার তেল কিনলে ভারতকে শাস্তির হুমকি, কিন্তু তেল কেনা চালিয়ে যাবে দিল্লি

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
রাশিয়ার তেল কিনলে ভারতকে শাস্তির হুমকি, কিন্তু তেল কেনা চালিয়ে যাবে দিল্লি

রাশিয়ার তেল কিনলে ভারতকে শাস্তির হুমকি, কিন্তু তেল কেনা চালিয়ে যাবে দিল্লি

রাশিয়ার জ্বালানি কিনলে ভারতকে শাস্তির আওতায় আনা এবং জরিমানার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন হুমকির পরও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত। এ বিষয়ে দেশটির কোনো নীতিগত পরিবর্তন হয়নি বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার (২ আগস্ট) একাধিক ভারতীয় কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। তবে হোয়াইট হাউজ, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়— এই তিন পক্ষই কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বলে জানায় বার্তাসংস্থা রয়টার্স।

শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি শুনেছেন ভারত আর রাশিয়ার জ্বালানি কিনবে না। কিন্তু তার এ বক্তব্যের পরদিনই নিউইয়র্ক টাইমস জানায়, ভারতীয় কর্মকর্তারা বিষয়টি অস্বীকার করেছেন। তাঁদের ভাষ্য, ভারতের তেল কেনার নীতিতে কোনো পরিবর্তন আসেনি। বরং তেল কোম্পানিগুলোর প্রতি রাশিয়ার কাছ থেকে কেনা বন্ধ করার কোনো নির্দেশনাও দেওয়া হয়নি।

এর আগে গত সপ্তাহে রয়টার্স একটি প্রতিবেদনে বলেছিল, ভারতের রাষ্ট্রীয় তেল শোধনাগারগুলো রাশিয়ার তেল কেনা বন্ধ করে দিয়েছে। তবে সর্বশেষ খবরে বলা হচ্ছে, ভারত এখনো তাদের প্রধান তেল সরবরাহকারী রাশিয়ার কাছ থেকেই বড় অংশের জ্বালানি আমদানি করে যাচ্ছে।

গত ১৪ জুলাই ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়া শান্তিচুক্তি না করলে যারা রাশিয়ার তেল কিনবে, তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। অথচ ভারতের বার্ষিক তেল আমদানির প্রায় ৩৫ শতাংশই আসে রাশিয়া থেকে।

সূত্র: রয়টার্স, নিউইয়র্ক টাইমস

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের নামাজের সময়সূচি (৭ অক্টোবর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১২ ফেব্রুয়ারি, ২০২৫)

বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ হকি দল

বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ হকি দল

আজকের খেলা: ৭ অক্টোবর, ২০২৬

আজকের খেলা: ১৯ জুন, ২০২৫

নীল দানব: পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর গল্প

নীল দানব: পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর গল্প

রেমিট্যান্সে ৫ শতাংশ কর আরোপের উদ্যোগ যুক্তরাষ্ট্রে, বিল কংগ্রেসে পাসের পথে

রেমিট্যান্সে ৫ শতাংশ কর আরোপের উদ্যোগ যুক্তরাষ্ট্রে, বিল কংগ্রেসে পাসের পথে

তামাক নিয়ন্ত্রণ আইন কঠোর হচ্ছে: ই-সিগারেট ও বিজ্ঞাপন নিষিদ্ধ করে নতুন অধ্যাদেশ অনুমোদন

তামাক নিয়ন্ত্রণ আইন কঠোর হচ্ছে: ই-সিগারেট ও বিজ্ঞাপন নিষিদ্ধ করে নতুন অধ্যাদেশ অনুমোদন

ইতিহাসের এই দিনে (৭ অক্টোবর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২ এপ্রিল, ২০২৬)

ইউটিউব শর্টসে নতুন এআই টুল ‘ইমেজ টু ভিডিও’

ইউটিউব শর্টসে নতুন এআই টুল ‘ইমেজ টু ভিডিও’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মামলা

কুয়েতে ইরানি ড্রোন হামলায় বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত, অঞ্চলজুড়ে উত্তেজনা

কুয়েতে ইরানি ড্রোন হামলায় বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত, অঞ্চলজুড়ে উত্তেজনা