রাশিয়ার তিনটি যুদ্ধবিমান অনুমতি ছাড়া এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাশিয়ার তিনটি যুদ্ধবিমান কোনো অনুমতি ছাড়াই এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে। এ ঘটনায় বিমানগুলো ১২ মিনিট ধরে দেশের আকাশসীমায় অবস্থান করেছিল। এ তথ্য জানিয়েছে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান ফিনল্যান্ড উপসাগর দিয়ে এস্তোনিয়ার আকাশসীমায় ঢোকেন। আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় রাশিয়ার চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে।
এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস শাহনা বলেন, “রুশ যুদ্ধবিমান চলতি বছরে চতুর্থবারের মতো আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। আজকের ঘটনা আরও ন্যাক্কারজনক, কারণ তিনটি যুদ্ধবিমান একসঙ্গে প্রবেশ করেছে, যা আগে কখনও হয়নি।” তিনি আরও বলেন, “ক্রমবর্ধমান আক্রমণাত্মক মনোভাব এবং সীমা লঙ্ঘনের প্রবণতার কারণে রাশিয়ার ওপর দ্রুত রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানো উচিত।”
এ ঘটনার আগে দু’দিন আগে পোল্যান্ডের আকাশসীমায়ও ঢুকেছিল রাশিয়ার ড্রোন, যা ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার মধ্যে উত্তেজনা তৈরি করেছিল। এ অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন আজ শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্রদানের প্রস্তুতি নিচ্ছে।



















