রায়েরবাজার কবরস্থানে জুলাই অভ্যুত্থানের অজ্ঞাতনামা শহীদদের গণকবর জিয়ারত করল ছাত্রশিবির
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই অভ্যুত্থানের বেওয়ারিশ ও অজ্ঞাতনামা শহীদদের গণকবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ নেতারা। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৮টায় এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণকবর জিয়ারত শেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশের জন্য আত্মত্যাগকারী সকল অজ্ঞাতনামা ও বেওয়ারিশ শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য করুন



















