শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬| রাত ৪:৪৩

রাত জাগার অভ্যাস: নিঃশব্দে ক্ষতি করছে শরীর ও মনের

প্রতিবেদক
staffreporter
মে ৩১, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ
রাত জাগার অভ্যাস: নিঃশব্দে ক্ষতি করছে শরীর ও মনের

রাত জাগার অভ্যাস: নিঃশব্দে ক্ষতি করছে শরীর ও মনের

রাত জেগে থাকার ফলে আমাদের শরীরের স্বাভাবিক ছন্দ বা বায়োলজিক্যাল ক্লক ব্যাহত হয়। এর ফলে ওজন বৃদ্ধি, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, কর্টিসলের মাত্রা বেড়ে যাওয়াসহ একাধিক শারীরিক ও মানসিক সমস্যার ঝুঁকি তৈরি হয়। ঘুমের অভাব মনোযোগ কমিয়ে দেয়, সিদ্ধান্ত গ্রহণে সমস্যা তৈরি করে এবং এমনকি অন্ত্রের স্বাস্থ্যেও প্রভাব ফেলে। প্রতিদিন রাতের ঘুম সাত থেকে নয় ঘণ্টা হওয়া উচিত। এছাড়া ঘুমানোর আগে স্ক্রিন এড়িয়ে চলা এবং নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস গড়ে তোলাও সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরি।

অনেকের কাছে রাতে এক ঘণ্টা বেশি সিরিজ দেখা বা রিলস স্ক্রোল করা আনন্দদায়ক মনে হলেও, এই অভ্যাস ধীরে ধীরে স্বাস্থ্যহানি ঘটায়। প্রথমে তেমন ক্ষতি চোখে না পড়লেও দীর্ঘমেয়াদে এটি নানা শারীরিক জটিলতার জন্ম দিতে পারে। নিচে রাত জাগার তিনটি গোপন ক্ষতির কথা তুলে ধরা হলো—

ওজন বৃদ্ধি:
ঘুম কম হলে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন যেমন লেপটিন ও ঘ্রেলিনের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয়। এতে ক্ষুধা বেড়ে যায়, ফলে অনেকেই রাতে অনিয়ন্ত্রিতভাবে খাওয়া শুরু করেন। বিশেষত উচ্চ-ক্যালোরিযুক্ত খাবারের প্রতি আকর্ষণ বাড়ে। এর ফলে ওজন বৃদ্ধি পায় এবং স্থূলতা ও ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়।

খিটখিটে মেজাজ:
ঘুম পর্যাপ্ত না হলে মন-মেজাজও ভালো থাকে না। ঘুম আমাদের মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। দেরিতে ঘুমানো মেজাজে নেতিবাচক প্রভাব ফেলে, মন খারাপ ও বিরক্তিভাব তৈরি করে। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত রাত জাগেন, তাদের মধ্যে মেজাজ খিটখিটে হওয়ার প্রবণতা বেশি থাকে।

পেট ফাঁপা ও হজমের সমস্যা:
ঘুমের অভাব অন্ত্রের মাইক্রোবায়োম ভারসাম্যহীন করে তোলে, যা হজমে সমস্যা তৈরি করে। কর্টিসল ও মেলাটোনিনের মতো হরমোনের ভারসাম্য নষ্ট হলে হজম ও বিপাকের প্রক্রিয়া ব্যাহত হয়। এর ফলে পেট ফাঁপা, গ্যাস্ট্রিক ও ইনসুলিন সংবেদনশীলতার মতো সমস্যা দেখা দিতে পারে, যা পরবর্তীতে ডায়াবেটিসসহ নানা বিপাকীয় রোগের ঝুঁকি বাড়ায়।

স্বাস্থ্য ঠিক রাখতে হলে রাত জাগার অভ্যাস ত্যাগ করা এবং একটি নিয়মিত ও পর্যাপ্ত ঘুমের রুটিন মেনে চলা একান্ত জরুরি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিনে (১ ডিসেম্বর, ২০২৪)

হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, জানালেন প্রেস সচিব

হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, জানালেন প্রেস সচিব

ময়ূখ রঞ্জন ঘোষকে ‘গাধা’ উপমায় ব্যঙ্গ করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী

ময়ূখ রঞ্জন ঘোষকে ‘গাধা’ উপমায় ব্যঙ্গ করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী

উত্তরায় ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে গ্রেপ্তার ১ হাজার ৫৫০ জন

নিহতের পরিবারকে ২ কোটি রুপি দিলেন আল্লু অর্জুন

নিহতের পরিবারকে ২ কোটি রুপি দিলেন আল্লু অর্জুন

ফ্রান্সে সরকারের পতন, তীব্র রাজনৈতিক সংকট

বসুন্ধরা রেডি মিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এক্সিকিউটিভ পদে নিয়োগ

বসুন্ধরা রেডি মিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এক্সিকিউটিভ পদে নিয়োগ

দুদক ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী ও পরিবারের ব্যাংক হিসাব নথি তলব

দুদক ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী ও পরিবারের ব্যাংক হিসাব নথি তলব

চীনের সামরিক মহড়ার জবাবে সেনা পাঠিয়েছে তাইওয়ান

চীনের সামরিক মহড়ার জবাবে সেনা পাঠিয়েছে তাইওয়ান

রাজনাথ সিংয়ের সতর্কবাণী ও স্যার ক্রিক নিয়ে ভারতের কড়া অবস্থান

রাজনাথ সিংয়ের সতর্কবাণী ও স্যার ক্রিক নিয়ে ভারতের কড়া অবস্থান