বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:২০

রাজশাহী সেনানিবাসে অনুষ্ঠিত হলো ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২৪, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
রাজশাহী সেনানিবাসে অনুষ্ঠিত হলো ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন

রাজশাহী সেনানিবাসে অনুষ্ঠিত হলো ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন

রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহীদ নকীব হলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বীর)-এর ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সম্মেলনে সেনাপ্রধান উপস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সকল অধিনায়কের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বীর ইউনিটসমূহের সদস্যগণকে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করে কাজ করে যাওয়ার দিকনির্দেশনা প্রদান করেন। সেনাপ্রধান আশা প্রকাশ করেন, এই বীর ইউনিটগুলো পদাতিক বাহিনীর মূল মেরুদণ্ড হিসেবে ভূমিকা রাখবে।

একই সঙ্গে তিনি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সার্বিক প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এর আগে সেনাবাহিনী প্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে তাকে ভারপ্রাপ্ত জিওসি (আর্টডক), বিআইআরসি কমান্ড্যান্ট এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অ্যাডজুটেন্ট জেনারেল, সামরিক সচিব, বিআইআরসি ও এসআইঅ্যান্ডটি কমান্ড্যান্ট, বিভিন্ন এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, সংশ্লিষ্ট রেজিমেন্টের অধিনায়কগণ এবং বিভিন্ন সংস্থার সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
বিদেশি চলচ্চিত্রে ১০০% শুল্ক বসাতে চাচ্ছেন ট্রাম্প, বললেন ‘জাতীয় নিরাপত্তার হুমকি’

বিদেশি চলচ্চিত্রে ১০০% শুল্ক বসাতে চাচ্ছেন ট্রাম্প, বললেন ‘জাতীয় নিরাপত্তার হুমকি’

নির্বাচনের সময় নিয়ে বিএনপির অবস্থান পরিবর্তন, ফেব্রুয়ারির প্রস্তাবে একমত প্রধান উপদেষ্টা

নির্বাচনের সময় নিয়ে বিএনপির অবস্থান পরিবর্তন, ফেব্রুয়ারির প্রস্তাবে একমত প্রধান উপদেষ্টা

আইএসআইএলের শিয়া মাজারে হামলার চক্রান্ত নস্যাৎ করলো সিরিয়া

আইএসআইএলের শিয়া মাজারে হামলার চক্রান্ত নস্যাৎ করলো সিরিয়া

মধ্যপ্রদেশের ভোপালে নতুন রেলওভার ব্রিজে ৯০ ডিগ্রি বাঁক: তীব্র সমালোচনার পর সাতজন প্রকৌশলী বরখাস্ত

মধ্যপ্রদেশের ভোপালে নতুন রেলওভার ব্রিজে ৯০ ডিগ্রি বাঁক: তীব্র সমালোচনার পর সাতজন প্রকৌশলী বরখাস্ত

মালয়েশিয়ায় একযোগে অভিযান, বাংলাদেশিসহ আটক ১,২৭০ অভিবাসী

মালয়েশিয়ায় একযোগে অভিযান, বাংলাদেশিসহ আটক ১,২৭০ অভিবাসী

ইরান ইস্যুতে ট্রাম্প ও পাক সেনাপ্রধানের টেলিফোন আলাপ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ঘিরে পাকিস্তানে সাজ সাজ রব

ইতিহাসের এই দিনে (১৮ নভেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৮ ডিসেম্বর, ২০২৪)

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড অ্যালার্ট’ জারির উদ্যোগ

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড অ্যালার্ট’ জারির উদ্যোগ

পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত

পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত

জার্মানির ফ্রাঙ্কফুর্টে হোম টেক্সটাইল মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

জার্মানির ফ্রাঙ্কফুর্টে হোম টেক্সটাইল মেলায় বাংলাদেশের অংশগ্রহণ