শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬| রাত ৪:০৮

রাজনৈতিক দলের মতামত পর্যালোচনার পর বিশেষজ্ঞদের সঙ্গে বসবে জাতীয় ঐকমত্য কমিশন

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
রাজনৈতিক দলের মতামত পর্যালোচনার পর বিশেষজ্ঞদের সঙ্গে বসবে জাতীয় ঐকমত্য কমিশন

রাজনৈতিক দলের মতামত পর্যালোচনার পর বিশেষজ্ঞদের সঙ্গে বসবে জাতীয় ঐকমত্য কমিশন

রাজনৈতিক দলগুলোর মতামত বিশ্লেষণের পর আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। এরপর চূড়ান্ত জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কিত সুপারিশ একসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সনদ চূড়ান্তকরণ ও বাস্তবায়নের উপায় সম্পর্কিত বিষয়ে বৃহস্পতিবারও কমিশনের সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সনদ চূড়ান্ত করার প্রক্রিয়া এবং তা বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগের দিনের আলোচনার ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শসমূহ বিশ্লেষণ করা হয়। পাশাপাশি সনদের ভাষাগত যথার্থতাও পুনর্মূল্যায়ন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি