শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১১:৩৫

রাজধানীর মোহাম্মদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১০ জন আটক

প্রতিবেদক
staffreporter
জুন ২১, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
রাজধানীর মোহাম্মদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১০ জন আটক

রাজধানীর মোহাম্মদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১০ জন আটক

রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। মিছিল চলাকালে সেখান থেকে দলের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে ঝটিকা মিছিলটি বের হলে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই মমিনুল। তিনি জানান, সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিলের চেষ্টা করা হয়। সেখানে আগে থেকেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মিছিল থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ১৮ জুনও রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেছিলেন। সে সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করলে ঘটনাস্থল থেকে মিজানুর রহমান হাওলাদার, শামীম আরা বেবি ও শামীম হোসেন নামে তিনজনকে আটক করে পুলিশ।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি