রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ১:৫০

রাজধানীতে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রীতিমূলক ম্যারাথন অনুষ্ঠিত

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ১, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ণ
রাজধানীতে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রীতিমূলক ম্যারাথন অনুষ্ঠিত

রাজধানীতে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রীতিমূলক ম্যারাথন অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীরা রাজধানীর বিভিন্ন এলাকায় প্রথমবারের মতো মোটরসাইকেল শোভাযাত্রা ও ম্যারাথন আয়োজন করেছেন। শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আগারগাঁও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চত্বর থেকে শুরু হয়ে শ্যামলী, রিং রোড, ঢাকা উদ্যান বেড়িবাঁধ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ধানমন্ডি ২৭ ও আসাদগেট প্রদক্ষিণ করে টাউনহলে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ ভ্যান অংশ নেন। রাস্তার মোড়ে মোড়ে উৎসুক জনতা হাত নেড়ে ও স্লোগান দিয়ে শোভাযাত্রাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ঢাকা-১৩ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের কর্মী ও তরুণদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠে। প্রধান অতিথি মোবারক হোসাইন নির্বাচনের জন্য সর্বোচ্চ ভোটে জামায়াতের প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান।

শোভাযাত্রার আয়োজন করেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক মোঃ শফিউর রহমান, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ আব্দুল আওয়াল আজম। বিভিন্ন থানা ও ওয়ার্ডের আমীর ও নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাবেশে উপস্থিত জনতা মোবারক হোসাইনের বক্তব্যে সমর্থন জানিয়ে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার স্লোগান দেন।

একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী ড. আব্দুল মান্নানের নেতৃত্বে পুরান ঢাকাকে আধুনিক নগরীতে রূপান্তরের প্রত্যয়ে প্রীতিমূলক ম্যারাথন অনুষ্ঠিত হয়। রাজধানীর ইত্তেফাক মোড় থেকে সদরঘাট পর্যন্ত আয়োজিত “রান উইথ ড. আব্দুল মান্নান” ম্যারাথনে সহস্রাধিক মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল “আর নয় অবহেলা, আধুনিক হবে পুরান ঢাকা” লেখা ব্যানার ও পোস্টার।

ড. আব্দুল মান্নান উদ্বোধনী বক্তব্যে বলেন, পুরান ঢাকা আমাদের ঐতিহ্য, তবে আধুনিকতার স্পর্শ থেকে বঞ্চিত। তিনি সবাইকে আহ্বান জানান পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক পুরান ঢাকা গঠনের জন্য একসাথে কাজ করার। ম্যারাথনের মূল লক্ষ্য ছিল নাগরিক সচেতনতা বৃদ্ধি করা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করা এবং সবাইকে একত্রিত করে উন্নয়নের পথে এগোনো।

ম্যারাথন শেষে সদরঘাটে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এই ধরনের সামাজিক ও ইতিবাচক কার্যক্রম তরুণ প্রজন্মের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও উন্নয়নচেতনা জাগ্রত করবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আকিজ গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আকিজ বশির গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, আবেদন ১০ মার্চ পর্যন্ত

ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র: সাবেক উপ-রাষ্ট্রপতির মন্তব্য

ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র: সাবেক উপ-রাষ্ট্রপতির মন্তব্য

তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসী গ্রহণ স্থায়ীভাবে বন্ধের ঘোষণা ট্রাম্পের

তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসী গ্রহণ স্থায়ীভাবে বন্ধের ঘোষণা ট্রাম্পের

দেশের বাজারে সোনার দামে বড় লাফ, ভরি ছাড়ালো আড়াই লাখ টাকা

ফের রেকর্ড মূল্যবৃদ্ধি, স্বর্ণের ভরিপ্রতি দাম ১ লাখ ৫৯ হাজার টাকা ছাড়াল

জুলাই যোদ্ধা ও রাজনীতিকদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ: গানম্যান ও অস্ত্র পাচ্ছেন শীর্ষ নেতারা

জুলাই যোদ্ধা ও রাজনীতিকদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ: গানম্যান ও অস্ত্র পাচ্ছেন শীর্ষ নেতারা

অভিনেতা শামীম হাসানের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, জবাবে বললেন 'সিদ্ধান্ত নেব আইন মেনেই'

অভিনেতা শামীম হাসানের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, জবাবে বললেন ‘সিদ্ধান্ত নেব আইন মেনেই’

ভারতের কাছে এফ-৩৫ বিক্রির মার্কিন ঘোষণায় ক্ষুব্ধ পাকিস্তান

ভারতের কাছে এফ-৩৫ বিক্রির মার্কিন ঘোষণায় ক্ষুব্ধ পাকিস্তান

আজকের আবহাওয়া (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (১৮ জুন, ২০২৬)

অন্তর্বর্তী সরকার ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে: রিজভী

অন্তর্বর্তী সরকার ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে: রিজভী

ইতিহাসের এই দিনে (৯ সেপ্টেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (৩১ জানুয়ারি, ২০২৫)