মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| বিকাল ৫:২৩

রঞ্জিতে দারুণ ছন্দে মোহাম্মদ শামি, গুজরাটের বিপক্ষে ৮ উইকেট

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২৮, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ
রঞ্জিতে দারুণ ছন্দে মোহাম্মদ শামি, গুজরাটের বিপক্ষে ৮ উইকেট

রঞ্জিতে দারুণ ছন্দে মোহাম্মদ শামি, গুজরাটের বিপক্ষে ৮ উইকেট

চমৎকার ফর্মে আছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। জাতীয় দলে জায়গা না পেয়ে নিজেকে প্রমাণে মরিয়া এই তারকা রঞ্জি ট্রফিতে দারুণ পারফর্ম করছেন। আগের ম্যাচে উত্তরাখণ্ডের বিপক্ষে ৭ উইকেট নেওয়ার পর এবার ইডেন গার্ডেনে গুজরাটের বিপক্ষে দুই ইনিংসে ৮ উইকেট তুলে নিয়ে নজর কেড়েছেন তিনি।

শামির অসাধারণ বোলিংয়ে শেষ দিনে দুই সেশনের মধ্যেই গুজরাটকে উড়িয়ে দিয়ে ১৪১ রানের জয় পায় বাংলা। এতে ঘরের মাঠে পরপর দ্বিতীয় জয়ে মৌসুমের দুর্দান্ত সূচনা করেছে লক্ষ্মীরতন শুক্লের দল। দুই ম্যাচ শেষে বাংলার সংগ্রহ ১২ পয়েন্ট।

অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়ার পর প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছিলেন, শামির ফিটনেস নিয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। জবাবে শামি জানিয়েছিলেন, বোর্ড তার সঙ্গে যোগাযোগ করেনি, আর তথ্য দেওয়া তার দায়িত্ব নয়। তিনি প্রশ্ন তুলেছিলেন— “যদি রঞ্জি খেলতে পারি, তাহলে ওয়ানডে কেন নয়?” এরপর টানা দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে মাঠেই জবাব দিলেন তিনি।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয়ের জন্য ঝুঁকি নেয় বাংলা। তৃতীয় দিনে ৬ উইকেটে ১৭০ রানে দিন শেষ করে তারা, আর চতুর্থ দিনে ২১৪ রানে ইনিংস ঘোষণা দেয়। অনুষ্টুপ মজুমদার ৫৮ ও আকাশদীপ ১৮ বলে ২৫ রান করেন। গুজরাটকে জয়ের জন্য ৩২৭ রানের লক্ষ্য দেওয়া হয়।

কিন্তু গুজরাটের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে বাংলার বোলিং তোপে। ৪৫.৫ ওভারে অলআউট হয় গুজরাট, তাদের ছয় ব্যাটার শূন্য রানে আউট এবং আটজন দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। বাংলার এই জয় শুধু দলীয় সাফল্যই নয়, শামির জন্যও যেন এক দৃঢ় বার্তা— তিনি এখনো ভারতীয় দলে ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখায় বিশ্বাসী যুক্তরাষ্ট্র: ম্যাথু মিলার

অবশেষে স্থায়ী ক্যাম্পাসের দিকে এগোচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

অবশেষে স্থায়ী ক্যাম্পাসের দিকে এগোচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

আজকের খেলা: ১০ আগস্ট, ২০২৬

আজকের খেলা: ২৪ আগস্ট, ২০২৫

সাকিবের ফেরার জল্পনা, পাকিস্তান সিরিজ ঘিরে বাড়ছে আলোচনা

সাকিবের ফেরার জল্পনা, পাকিস্তান সিরিজ ঘিরে বাড়ছে আলোচনা

মুম্বাইয়ে রানওয়ে থেকে ছিটকে পড়লো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

মুম্বাইয়ে রানওয়ে থেকে ছিটকে পড়লো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

ভারত-চীন সম্পর্কের উষ্ণতা: শিগগিরই শুরু হতে পারে যাত্রীবাহী বিমান চলাচল

ভারত-চীন সম্পর্কের উষ্ণতা: শিগগিরই শুরু হতে পারে যাত্রীবাহী বিমান চলাচল

খালি পেটে পেঁপে খাওয়ার গোপন উপকারিতা

খালি পেটে পেঁপে খাওয়ার গোপন উপকারিতা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কি

আফগান সীমান্ত থেকে হামলা না থামলে অভিযানের হুঁশিয়ারি পাকিস্তানের

আফগান সীমান্ত থেকে হামলা না থামলে অভিযানের হুঁশিয়ারি পাকিস্তানের

বিশ্ব বাঘ দিবস আজ: সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার অস্তিত্ব সংকটে

বিশ্ব বাঘ দিবস আজ: সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার অস্তিত্ব সংকটে