মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| সকাল ১১:২৮

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ২

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১, ২০২৪ ৯:২৩ পূর্বাহ্ণ

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ২

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যেও লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ৩০ নভেম্বর, শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় যে, এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছে এবং ছয়জন আহত হয়েছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, দক্ষিণ লেবাননের রাব এল-থালাথিন গ্রামে ইসরায়েলি ড্রোন হামলায় দুইজন নিহত হয় এবং আরও দুইজন আহত হয়। এছাড়া, টিয়ার জেলার মাজদাল জৌন শহরে একটি গাড়িতে ড্রোন হামলা চালানোর ঘটনায় তিনজন আহত হয়, এর মধ্যে একজন শিশু ছিল। সিদন জেলার বেইসারিয়া শহরের তিবনাহ এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান দুটি বিমান হামলা চালালে অন্তত একজন আহত হয়।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা সিদনে হিজবুল্লাহর রকেট লঞ্চারের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল এবং এক বছরের যুদ্ধ শেষে, গত বুধবার থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
মিটফোর্ডে প্রকাশ্যে খুনের ঘটনায় ‘জুলাই শেষ হয়নি’— ছাত্রদের ঘিরে হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

মিটফোর্ডে প্রকাশ্যে খুনের ঘটনায় ‘জুলাই শেষ হয়নি’— ছাত্রদের ঘিরে হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

ইরানের শাসনব্যবস্থা ও অর্থনীতির মূল নিয়ন্ত্রক শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী

ইরানের শাসনব্যবস্থা ও অর্থনীতির মূল নিয়ন্ত্রক শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী

আজকের আবহাওয়া (৯ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (২০ মে, ২০২৬)

দুর্নীতি বন্ধে ব্যর্থতায় সরকারের নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুললেন ডা. শফিকুর রহমান

দুর্নীতি বন্ধে ব্যর্থতায় সরকারের নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুললেন ডা. শফিকুর রহমান

শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবায় ইউনেস্কো ২৭৬ কোটি টাকার অনুদান দিয়েছে।

জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর শাখায় বিভিন্ন সংগঠনের ৩০০ নেতাকর্মীর যোগদান

জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর শাখায় বিভিন্ন সংগঠনের ৩০০ নেতাকর্মীর যোগদান

পাকিস্তানে সুন্নি-শিয়া দ্বন্দ্ব চরমে, সংঘর্ষে নিহত ১৮

তবলার কিংবদন্তি ওস্তাদ জাকির হোসেন প্রয়াত

আজকের আবহাওয়া (৯ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (৩০ মে, ২০২৫)

আজকের খেলা: ৬ নভেম্বর, ২০২৬

আজকের খেলা: ১৪ জুন, ২০২৬