বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬| সন্ধ্যা ৬:৫৭

যুদ্ধবিরতির পরও ইরানি হামলায় ক্ষতিপূরণ দাবিতে ইসরায়েলের মাথাব্যথা

প্রতিবেদক
staffreporter
জুন ২৫, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ণ
যুদ্ধবিরতির পরও ইরানি হামলায় ক্ষতিপূরণ দাবিতে ইসরায়েলের মাথাব্যথা

যুদ্ধবিরতির পরও ইরানি হামলায় ক্ষতিপূরণ দাবিতে ইসরায়েলের মাথাব্যথা

টানা ১২ দিনের সংঘাত শেষে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির রেশ কাটেনি। ইসরায়েলের হাজারো নাগরিক এখন ক্ষতিপূরণ দাবি করছেন, যা দেশটির প্রশাসনের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের হামলায় ক্ষয়ক্ষতির কারণে মঙ্গলবার (২৫ জুন) পর্যন্ত ইসরায়েলের ট্যাক্স অথরিটির অধীন ক্ষতিপূরণ তহবিলে প্রায় ৩৮ হাজার ৭০০টি দাবি জমা পড়েছে।

এর মধ্যে শুধু ভবন ক্ষতির জন্য দাবি করা হয়েছে ৩০ হাজার ৮০৯টি, যানবাহনের ক্ষতির জন্য ৩ হাজার ৭১৩টি, এবং যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য আরও ৪ হাজার ৮৫টি দাবি জমা পড়েছে। ধারণা করা হচ্ছে, প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি, কারণ এখনও অনেক ক্ষতিগ্রস্ত পরিবার বা ব্যক্তি দাবি জানাতে পারেননি।

ইসরায়েলের পত্রিকা ইয়েদিয়থ আহারোনোথ ও ওয়েবসাইট বেহাদরেই হারেদিম জানায়, ক্ষতিপূরণের দাবির মধ্যে সবচেয়ে বেশি জমা পড়েছে তেল আবিব থেকে – প্রায় ২৪ হাজার ৯৩২টি। এরপর আশকেলন শহর থেকে জমা পড়েছে ১০ হাজার ৭৯৩টি দাবি।

এত বিপুল সংখ্যক দাবি নিষ্পত্তিতে সরকারের কী পরিমাণ ব্যয় হতে পারে – এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো আর্থিক হিসাব প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরু করে, অভিযোগ করে যে ইরান পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি পৌঁছে গেছে। তবে ইরান তা দৃঢ়ভাবে অস্বীকার করে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

এই সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রও সরাসরি হস্তক্ষেপ করে এবং গত সপ্তাহে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর ফলেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

অবশেষে সোমবার গভীর রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার মাধ্যমে ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছায়। যদিও যুদ্ধ থেমেছে, কিন্তু তার ক্ষত এখনো ইসরায়েলি জনগণ ও অর্থনীতিকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
উত্তর গাজায় তীব্র পানির সংকট, ১০ দিনে একবার গোসল করতে বাধ্য বাসিন্দারা

উত্তর গাজায় তীব্র পানির সংকট, ১০ দিনে একবার গোসল করতে বাধ্য বাসিন্দারা

এআই সার্চ টুলের প্রভাবে পাঠক হারাচ্ছে উইকিপিডিয়া

এআই সার্চ টুলের প্রভাবে পাঠক হারাচ্ছে উইকিপিডিয়া

বাংলাদেশি চিকিৎসক ড. আশরাফুন নাহারের নেতৃত্বে আইভিএম গবেষণায় অভাবনীয় সাফল্য

বাংলাদেশি চিকিৎসক ড. আশরাফুন নাহারের নেতৃত্বে আইভিএম গবেষণায় অভাবনীয় সাফল্য

আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৬ জুন, ২০২৫)

চামড়া বাজারে সিন্ডিকেটের প্রভাব নিয়ে হেফাজতের উদ্বেগ, সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি

চামড়া বাজারে সিন্ডিকেটের প্রভাব নিয়ে হেফাজতের উদ্বেগ, সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি

তামিলনাড়ুর সব প্রেক্ষাগৃহে নতুন সিনেমার জন্য দৈনিক পাঁচটি শোর অনুমতি

তামিলনাড়ুর সব প্রেক্ষাগৃহে নতুন সিনেমার জন্য দৈনিক পাঁচটি শোর অনুমতি

বায়ুদূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপে সরকার: সৈয়দা রিজওয়ানা হাসান

বায়ুদূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপে সরকার: সৈয়দা রিজওয়ানা হাসান

যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ

বাংলাদেশে হামজা চৌধুরী নিয়ে উন্মাদনা, আন্তর্জাতিক ফুটবল বিশ্বেও আলোচনা

বাংলাদেশে হামজা চৌধুরী নিয়ে উন্মাদনা, আন্তর্জাতিক ফুটবল বিশ্বেও আলোচনা

সংসদে নিজের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ জানালেন এমপি হান্নান মাসউদ

সংসদে নিজের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ জানালেন এমপি হান্নান মাসউদ