শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১১:৩৪

যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে

যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে

গাজায় যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক আহ্বানের মধ্যেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ইসরায়েলের জন্য ৬৪০ কোটি ডলারের নতুন অস্ত্র চালান অনুমোদন করেছে। এই চালানে নিয়মিত অস্ত্র-গোলাবারুদের পাশাপাশি হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার ও ট্যাংকও রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, প্রস্তাবিত চালানে রয়েছে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩,২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকল বা ট্যাংক। হেলিকপ্টারগুলোর মূল্য ধরা হয়েছে ৩৮০ কোটি ডলার এবং ট্যাংকের ১৯০ কোটি ডলার। এছাড়া ৭০ কোটি ডলার ধরা হয়েছে যন্ত্রাংশ ও গোলাবারুদ বাবদ।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে গাজা দখলের সামরিক অভিযানে এই সমরাস্ত্র ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় সামরিক অভিযান চালিয়েছে, যেখানে নিহতের সংখ্যা ৬২ হাজারেরও বেশি এবং আহত ১ লাখ ৬৬ হাজারেরও অধিক।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত দুই বছরে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব ছয়বার উপস্থাপন করলেও যুক্তরাষ্ট্রের আপত্তি বা ভেটোর কারণে প্রতিটি প্রস্তাব ব্যর্থ হয়েছে। একই সময়ে ফ্রান্স ও সৌদি আরব ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ নিয়েছে।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
কিছু খাবারের ভুল সংমিশ্রণ যেটা হরমোনের ভারসাম্যে বিঘ্ন ঘটাতে পারে

কিছু খাবারের ভুল সংমিশ্রণ যেটা হরমোনের ভারসাম্যে বিঘ্ন ঘটাতে পারে

বাংলাদেশ পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি আমদানি করেছে

আজকের মুদ্রার হার (৭ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (২৬ ফেব্রুয়ারি, ২০২৫)

আজকের আবহাওয়া (৮ আগস্ট, ২০২৬)

আজকের আবহাওয়া (২৮ ফেব্রুয়ারি, ২০২৫)

গাজা পুনর্গঠনে মিশরের পরিকল্পনায় রাজি আরব বিশ্ব, হামাসের হুঁশিয়ারি ও ইসরায়েলের নিন্দা

গাজা পুনর্গঠনে মিশরের পরিকল্পনায় রাজি আরব বিশ্ব, হামাসের হুঁশিয়ারি ও ইসরায়েলের নিন্দা

ট্রাম্প নরওয়ের অর্থমন্ত্রীর সঙ্গে নোবেল শান্তি পুরস্কার নিয়ে আলোচনা করেছিলেন

ইসরায়েলে ব্যাপক অন্তর্দ্বন্দ্ব, অর্থনীতির চাকা অচল হওয়ার শঙ্কা

সব ছাত্র সংগঠনের সমন্বয়ে নতুন কর্মসূচি।

আনচেলত্তির শর্ত পূরণ করে বিশ্বকাপের ব্রাজিল দলে ফিরলেন নেইমার

আনচেলত্তির শর্ত পূরণ করে বিশ্বকাপের ব্রাজিল দলে ফিরলেন নেইমার

যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজটির ব্ল্যাক বক্স

যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজটির ব্ল্যাক বক্স

ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা ফিকে হওয়ায় বিশ্ববাজারে সোনার দাম হ্রাস ও তেলের মূল্যবৃদ্ধি

ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা ফিকে হওয়ায় বিশ্ববাজারে সোনার দাম হ্রাস ও তেলের মূল্যবৃদ্ধি