রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬| রাত ৩:৪৭

যুক্তরাষ্ট্র ইরানের চাবাহার বন্দরে ৬ মাসের ছাড় দিয়েছে

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ৩০, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র ইরানের চাবাহার বন্দরে ৬ মাসের ছাড় দিয়েছে

যুক্তরাষ্ট্র ইরানের চাবাহার বন্দরে ৬ মাসের ছাড় দিয়েছে

ইরানের চাবাহার বন্দরে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার ক্ষেত্রে ৬ মাসের ছাড় দেওয়া হয়েছে। এই বন্দরে ভারতের গুরুত্বপূর্ণ বিনিয়োগ রয়েছে এবং বন্দরের একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

গত বছর ভারত ইরানের সঙ্গে ১০ বছরের একটি চুক্তি করে। চুক্তির আওতায় ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড (আইপিজিএল) বন্দরে ৩৭০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। চাবাহার বন্দরটি ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে অবস্থিত। ভারতের নিয়ন্ত্রণাধীন শহীদ বেহেস্তি টার্মিনালটি আফগানিস্তানের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ এটি স্থলবেষ্টিত এবং পাকিস্তানকে এড়িয়ে সমুদ্রপথে পণ্য আমদানি-রপ্তানি সম্ভব করছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছেন, “বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছি এবং উভয় পক্ষ আলোচনা অব্যাহত রেখেছে।”

এর আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ইরানের চাবাহার বন্দরে ভারতীয় কোম্পানিগুলোকে কার্যক্রম পরিচালনায় ‘বিরল’ ছাড় দিয়েছিল, যদিও তৎকালীন সময়ে ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সময়ে ইরানের পারমাণবিক কার্যক্রমকে নিয়ে আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি