শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬| রাত ১০:৫২

যুক্তরাষ্ট্রে ধনীদের জন্য নতুন ‘গোল্ড কার্ড’ ভিসা চালু হতে যাচ্ছে

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৫, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে ধনীদের জন্য নতুন ‘গোল্ড কার্ড’ ভিসা চালু হতে যাচ্ছে

যুক্তরাষ্ট্রে ধনীদের জন্য নতুন ‘গোল্ড কার্ড’ ভিসা চালু হতে যাচ্ছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন ধরনের ভিসা চালুর পরিকল্পনা করছে, যা মূলত ধনী ব্যক্তিদের জন্য। এই ভিসা ধনীদেরকে বিশেষ সুবিধা দেওয়ার মাধ্যমে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি দেবে। নতুন ভিসাটিকে ‘ট্রাম্প গোল্ড কার্ড’ নামেও অভিহিত করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ইউএসসিআইএস-এর বাজেট ও ব্যবস্থাপনা অফিসে ফরম আই-১৪০জি-এর খসড়া দাখিল করা হয়েছে। অনুমোদন পেলে ১৮ ডিসেম্বর থেকে কার্যক্রম শুরু হতে পারে।

কাদের জন্য এই ভিসা?
এই ভিসা শুধু তাদের জন্য যারা যুক্তরাষ্ট্রকে ‘উল্লেখযোগ্য সুবিধা’ দিতে পারবেন। আবেদনকারীদের অবশ্যই ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি প্রায় ১২ কোটি ২৬ লাখ টাকা) বিনিয়োগ বা উপহার হিসেবে দিতে হবে। কর্পোরেট-স্পন্সর আবেদনকারীদের জন্য এটি ২০ লাখ ডলার। এছাড়া আবেদন ফি হিসেবে ১৫ হাজার ডলার দিতে হবে, যা ফেরতযোগ্য নয়।

আবেদন প্রক্রিয়া:

  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে হবে।
  • ১৫ হাজার ডলার আবেদন ফি দিতে হবে।
  • আয়ের বৈধ উৎস দেখাতে হবে।
  • আবেদনকারীদের অপরাধমূলক ইতিহাস, অর্থপাচার বা নিরাপত্তা ঝুঁকি, আয়কর নথি, ব্যাংক হিসাব ও ক্রিপ্টো সম্পদ যাচাইয়ের মাধ্যমে পরীক্ষা করা হবে।
  • অনুমোদন পেলে, স্থায়ী বসবাসের মর্যাদা নিতে বিদেশে মার্কিন দূতাবাসে যেতে হবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে থাকা ব্যক্তিরা অবস্থান পরিবর্তনের মাধ্যমে এই সুবিধা পেতে পারেন, তবে নিয়ম এখনও চূড়ান্ত হয়নি।

ট্রাম্প প্রশাসনের এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্র ধনীদের আকর্ষণ এবং অর্থনৈতিক সুবিধা বাড়ানোর লক্ষ্য রাখছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
২৯৯ রানে থেমেও ইতিহাসে সুদীপ ঘরামি

২৯৯ রানে থেমেও ইতিহাসে সুদীপ ঘরামি

দেলাওয়ার হোসাইন সাঈদী

দেলাওয়ার হোসাইন সাঈদীর শেষ হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৭০০০ কোটি টাকার বাজি!

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৭০০০ কোটি টাকার বাজি!

বাংলাদেশে প্রবাসী ফুটবলারের আগমন, ভারতের প্রবাসী ভারতীয়দের জাতীয় দলে নেওয়ার পরিকল্পনা

বাংলাদেশে প্রবাসী ফুটবলারের আগমন, ভারতের প্রবাসী ভারতীয়দের জাতীয় দলে নেওয়ার পরিকল্পনা

আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২৭ ফেব্রুয়ারি, ২০২৫)

সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের 'ভুয়া প্রতিবেদক' বললেন ট্রাম্প

সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের ‘ভুয়া প্রতিবেদক’ বললেন ট্রাম্প

আল্লু অর্জুনের ‘রাকা’ সিনেমায় উইল স্মিথ ও শাহরুখের থাকার গুঞ্জন

আল্লু অর্জুনের ‘রাকা’ সিনেমায় উইল স্মিথ ও শাহরুখের থাকার গুঞ্জন

আওয়ামী শাসনামলে বিসিএস নিয়োগে নজিরবিহীন জালিয়াতি ও তদন্তের নির্দেশ

আওয়ামী শাসনামলে বিসিএস নিয়োগে নজিরবিহীন জালিয়াতি ও তদন্তের নির্দেশ

খোলা তেলে ভিটামিনের অভাব, অন্ধত্ব ও মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ছে

খোলা তেলে ভিটামিনের অভাব, অন্ধত্ব ও মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ছে

আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১০ জানুয়ারি, ২০২৬)