যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা, দায় চাপালেন শেখ হাসিনার ওপর
যুক্তরাষ্ট্রে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন যে, দেশ থেকে পালিয়ে যাওয়া পরাজিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে তার অনুসারীদের উসকানি দিচ্ছেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, ড. ইউনূসের সাথে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার সম্পূর্ণ দায় ফ্যাসিস্ট শেখ হাসিনার ওপরই বর্তায়। প্রবাসের মাটিতে ঘটানো এই ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে তিনি সেখানে ‘শেইম…’ লিখে নিজের ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দ্রুত ও কঠোর পদক্ষেপ দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, সরকারের উচিত এ ব্যাপারে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। ফ্যাসিস্টরা যে দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে, এই ঘটনার মাধ্যমে তারা বিশ্ববাসীর কাছে তা আবারও প্রমাণ করে দিল।



















