শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬| ভোর ৫:৪৭

যুক্তরাষ্ট্রে আখতার হোসেন ও তাসনিম জারার ওপর হামলার তীব্র নিন্দা এনসিপির

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে আখতার হোসেন ও তাসনিম জারার ওপর হামলার তীব্র নিন্দা এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের

যুক্তরাষ্ট্রে আখতার হোসেন ও তাসনিম জারার ওপর হামলার তীব্র নিন্দা এনসিপির

যুক্তরাষ্ট্র সফরের সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা’র ওপর বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক সন্ত্রাসীদের হামলার ঘটনায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স তীব্র নিন্দা প্রকাশ করেছে।

এক বিবৃতিতে তারা উল্লেখ করেছেন, এই ঘটনা শুধু রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ নয়, বরং রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা এবং নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার প্রতিফলন। তারা প্রশ্ন তুলেছেন—যদি সরকারি সফরের অংশগ্রহণকারীরা ন্যূনতম নিরাপত্তা না পান, তবে বিদেশে বাংলাদেশের কনস্যুলেট ও দূতাবাসগুলোর কার্যকারিতা কোথায় এবং তারা কাদের স্বার্থে কাজ করছে।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি তিনটি দাবিও জানিয়েছে:
১. বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এবং নিউ ইয়র্ক শহরের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সরাসরি অভিযোগ করা।
২. নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলসহ ফরেন সার্ভিসের সম্পূর্ণ টিমকে অবিলম্বে চাকরিচ্যুত করা।
৩. সফরের পরবর্তী অংশে প্রত্যেক সফররত নেতার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আখতার হোসেন ও তাসনিম জারার ওপর হামলার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন। তবে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে এনসিপি নেতৃবৃন্দকে, যা জুলাই বিপ্লবের সময় যারা জীবন বাজি রেখে লড়েছেন তাদের প্রতি প্রতিশোধপরায়ণ হুমকিস্বরূপ।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের এ ধরনের সন্ত্রাসী হামলা বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও দেশের গণতান্ত্রিক মর্যাদার জন্য হুমকিস্বরূপ, এবং এ ঘটনায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইতিহাসের এই দিনে (৭ অক্টোবর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৮ ফেব্রুয়ারি, ২০২৫)

রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

রাশিয়ার সাইবেরিয়ায় ভয়াবহ দাবানল, ছাই হয়ে গেল ৬ লাখ হেক্টর বনভূমি

রাশিয়ার সাইবেরিয়ায় ভয়াবহ দাবানল, ছাই হয়ে গেল ৬ লাখ হেক্টর বনভূমি

বিএনপির প্রার্থী ঘোষণা ও রাজনৈতিক কৌশল: নির্বাচনমুখী রাজনীতির প্রস্তুতি

বিএনপি স্থায়ী কমিটি জুলাই সনদ নিয়ে গণভোট প্রস্তাবের অনুমোদন দিয়েছে

গাজায় ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় নিহত ২০০, জোরপূর্বক সরিয়ে নেওয়া ৩ লাখের বেশি

গাজায় ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় নিহত ২০০, জোরপূর্বক সরিয়ে নেওয়া ৩ লাখের বেশি

সামরিক আইন জারিতে সমর্থনের দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক বিচারমন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সামরিক আইন জারিতে সমর্থনের দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক বিচারমন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শাওমি রেডমি ১৫সি বাজারে, বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারির আকর্ষণ

শাওমি রেডমি ১৫সি বাজারে, বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারির আকর্ষণ

স্কয়ার গ্রুপের এজিস সার্ভিসেস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে এক্সিকিউটিভ পদে নিয়োগ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে হজগামী সব ফ্লাইট বাতিল, সামরিক উত্তেজনা কারণ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে হজগামী সব ফ্লাইট বাতিল, সামরিক উত্তেজনা কারণ

আজকের মুদ্রার হার (৭ অক্টোবর, ২০২৬)

আজকের মুদ্রার হার (২ সেপ্টেম্বর, ২০২৫)