মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৮:২৫

যুক্তরাষ্ট্রের ২৮ পয়েন্ট যুদ্ধবিরতি পরিকল্পনা ইউক্রেনের জেলেনস্কির কাছে পাঠানো হয়েছে

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২২, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের ২৮ পয়েন্ট যুদ্ধবিরতি পরিকল্পনা ইউক্রেনের জেলেনস্কির কাছে পাঠানো হয়েছে

যুক্তরাষ্ট্রের ২৮ পয়েন্ট যুদ্ধবিরতি পরিকল্পনা ইউক্রেনের জেলেনস্কির কাছে পাঠানো হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে ২৮ পয়েন্ট সম্বলিত একটি যুদ্ধবিরতি পরিকল্পনা আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে পাঠানো হয়েছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, এই প্রস্তাবে সম্মতি জানানোর জন্য জেলেনস্কিকে ২৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

ট্রাম্প বলেন, যদি এই সময়সীমার মধ্যে জেলেনস্কি ইতিবাচক কোনো সম্মতি না দেন, তাহলে যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সরে যাবে এবং ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন ও সহায়তাও বন্ধ হয়ে যাবে। তিনি ফক্স নিউজ রেডিওকে বলেছেন, “আমি এর আগেও বিভিন্ন ইস্যুতে সময়সীমা বেঁধে দিয়েছি। সবকিছু ঠিকভাবে হলে, সময়সীমা বাড়ানোও যেতে পারে। তাই সবদিক বিবেচনা করেই ইউক্রেনকে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত মতামত জানানোর সময় দিয়েছি। এটি যথাযথ সময়।”

ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বলেন, প্রস্তাবে এমন কিছু পয়েন্ট রয়েছে, যেগুলোতে অতীতে জেলেনস্কি সম্মতি দেননি। তবে এবার তাকে এই পরিকল্পনা পছন্দ করতে হবে। “যদি তিনি পছন্দ না করেন, তাহলে যুক্তরাষ্ট্র আর সেখানে থাকবে না এবং তারা যত খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারবে।”

এর আগে গত ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে প্রথমবার মুখোমুখি বৈঠক করেন জেলেনস্কি। ট্রাম্প সেই বৈঠকের কথা স্মরণ করে বলেন, “আপনাদের সম্ভবত মনে আছে, খুব বেশি দিন আগের কথা নয়। ওই ওভাল অফিসে আমি তাকে বলেছিলাম, ‘আপনার হাতে কোনো কার্ড নেই।’”

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
ছয় নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ ও সাবেক এমডির পুনর্বহালের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ ও সাবেক এমডির পুনর্বহালের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

ইতিহাসের এই দিনে (১০ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৯ মার্চ, ২০২৫)

শাদাব খানের অলরাউন্ড নৈপুণ্যে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ইসলামাবাদের সহজ জয়

শাদাব খানের অলরাউন্ড নৈপুণ্যে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ইসলামাবাদের সহজ জয়

আমিরাতে নতুন বছরে জুমার নামাজের সময় পরিবর্তন

আমিরাতে নতুন বছরে জুমার নামাজের সময় পরিবর্তন

আজকের নামাজের সময়সূচি (১০ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২০ এপ্রিল, ২০২৬)

তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত তার নিজস্ব: পররাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত তার নিজস্ব: পররাষ্ট্র উপদেষ্টা

এথেন্সে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালন ও শহীদদের প্রতি শ্রদ্ধা

এথেন্সে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালন ও শহীদদের প্রতি শ্রদ্ধা

আলোচনা ছাড়াই ওষুধের দাম বেঁধে দেওয়ার অভিযোগ বাপির

আলোচনা ছাড়াই ওষুধের দাম বেঁধে দেওয়ার অভিযোগ বাপির

আজ অনুষ্ঠিত হচ্ছে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা

আজ অনুষ্ঠিত হচ্ছে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা