শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৮:৪৩

যুক্তরাষ্ট্রের সিনেটে এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করার বিল পেশ

প্রতিবেদক
staffreporter
জুলাই ২৭, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের সিনেটে এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করার বিল পেশ

যুক্তরাষ্ট্রের সিনেটে এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করার বিল পেশ

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এইচ ১-বি ভিসা কার্যক্রম তিন বছরের জন্য স্থগিতের প্রস্তাব করে একটি নতুন বিল উত্থাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার মন্টানা অঙ্গরাজ্যের সিনেটর টিম শিহি বিলটি উত্থাপন করেন। তিনি যুক্তি দেন যে, কম বেতনে বিদেশি কর্মীদের নিয়োগ দিয়ে স্থানীয় মার্কিন কর্মীদের বঞ্চিত করা এই ভিসার মূল উদ্দেশ্য ছিল না। ফলে বিশেষায়িত কাজের সুবিধা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সিনেটে পেশ করা এই বিলে তিন বছর পর পুনরায় কার্যক্রম চালুর ক্ষেত্রে ভিসা ফি বাড়িয়ে ১ লাখ ডলারে উন্নীত করা, বার্ষিক ভিসার কোটা কমিয়ে ২৫ হাজারে নামিয়ে আনা এবং কর্মীদের ন্যূনতম বেতন ২ লাখ ডলার বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া লটারি পদ্ধতির পরিবর্তে মজুরি-ভিত্তিক নির্বাচন, অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) বন্ধ এবং পরিবার সাথে নিয়ে আসা প্রতিরোধের মতো কঠোর শর্তও এতে যুক্ত রয়েছে।

অভিবাসন আইনজীবীরা মন্তব্য করেছেন যে, এই বিলটি বাস্তবায়িত হলে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান দক্ষ অভিবাসন ব্যবস্থা প্রায় পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। উল্লেখ্য, প্রযুক্তি সংস্থাসমূহ ভারত ও চীনসহ বিভিন্ন দেশের দক্ষ কর্মী নিয়োগে বর্তমানে প্রতি বছর ইস্যু হওয়া প্রায় ৮৫ হাজার এইচ ১-বি ভিসার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
উত্তর কোরিয়া ইসরায়েলের গাজা দখল পরিকল্পনা কঠোর সমালোচনা করেছে

উত্তর কোরিয়া ইসরায়েলের গাজা দখল পরিকল্পনা কঠোর সমালোচনা করেছে

ইতিহাসের এই দিনে (৯ সেপ্টেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৮ জুলাই, ২০২৬)

ইতিহাসের এই দিনে (৯ সেপ্টেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১০ মার্চ, ২০২৬)

বিক্ষোভে হতাহতের সংখ্যা নিয়ে ইসরায়েলি গুজব ছড়ানোর অভিযোগ ইরানের

বিক্ষোভে হতাহতের সংখ্যা নিয়ে ইসরায়েলি গুজব ছড়ানোর অভিযোগ ইরানের

কেরালায় বাংলাদেশি সন্দেহে ভারতীয় যুবককে পিটিয়ে হত্যা: দেহে ৮০টির বেশি আঘাতের চিহ্ন

কেরালায় বাংলাদেশি সন্দেহে ভারতীয় যুবককে পিটিয়ে হত্যা: দেহে ৮০টির বেশি আঘাতের চিহ্ন

আজকের আবহাওয়া (১৭ নভেম্বর, ২০২৫)

আজকের আবহাওয়া (২৭ নভেম্বর, ২০২৪)

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রে ১৬ বছরের ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রে ১৬ বছরের ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি

ইতিহাসের এই দিনে (৯ সেপ্টেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১ মার্চ, ২০২৬)

যুক্তরাজ্যে পতাকা বর্ণ বা সহিংসতার প্রতীক বানাতে দেওয়া হবে না: কেয়ার স্টারমার

যুক্তরাজ্যে পতাকা বর্ণ বা সহিংসতার প্রতীক বানাতে দেওয়া হবে না: কেয়ার স্টারমার

গণভোটের রায় কার্যকরের দাবিতে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের গণসমাবেশ

গণভোটের রায় কার্যকরের দাবিতে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের গণসমাবেশ