শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১:১৬

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের সাক্ষাৎ

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের সাক্ষাৎ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল সোমবার তার সচিবালয়ের অফিস কক্ষে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে ফয়েজ বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রা প্রশংসা করে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করে। বিশেষ সহকারী ফয়েজ আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা জরুরি।

সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধি, ডাটা গভর্নেন্স, ইলেকট্রনিক আইডি অথেন্টিকেশন, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ক্লাউড সার্ভিস, ইন্টার অপারাবিলিটি, ডিজিটাল সার্ভিস ইকোসিস্টেম, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন এবং ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (দক্ষিণ ও মধ্য এশিয়া) ব্রেন্ডার লিঞ্চ এবং ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) ইমিলি অ্যাসবি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ অব্যাহত, ট্রাম্পের আল্টিমেটাম হামাসের উদ্দেশে

গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ অব্যাহত, ট্রাম্পের আল্টিমেটাম হামাসের উদ্দেশে

ট্রাম্প নরওয়ের অর্থমন্ত্রীর সঙ্গে নোবেল শান্তি পুরস্কার নিয়ে আলোচনা করেছিলেন

ইসরায়েলে ব্যাপক অন্তর্দ্বন্দ্ব, অর্থনীতির চাকা অচল হওয়ার শঙ্কা

ইতিহাসের এই দিনে (৭ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৯ মে, ২০২৬)

পেরুর উত্তরাঞ্চলে ৩৫০০ বছর পুরোনো প্রাচীন শহর ‘পেনিকো’র সন্ধান

পেরুর উত্তরাঞ্চলে ৩৫০০ বছর পুরোনো প্রাচীন শহর ‘পেনিকো’র সন্ধান

ইলিয়াস আলী গুম তদন্তে সেনাবাহিনীর বোর্ড রহস্যজনকভাবে বিলুপ্ত

ইলিয়াস আলী গুম তদন্তে সেনাবাহিনীর বোর্ড রহস্যজনকভাবে বিলুপ্ত

ইতিহাসের এই দিনে (৭ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৬ এপ্রিল, ২০২৫)

আজকের মুদ্রার হার (৭ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (১২ জুন, ২০২৬)

ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বড় পরিবর্তন নিয়ে আসছে অ্যাপলের সিরি

ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বড় পরিবর্তন নিয়ে আসছে অ্যাপলের সিরি

আধিপত্যবাদমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ডাক দিয়ে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের বক্তব্য

আধিপত্যবাদমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ডাক দিয়ে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের বক্তব্য

বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা ট্রাম্পের, সম্পর্ক জোরদারের বার্তা

বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা ট্রাম্পের, সম্পর্ক জোরদারের বার্তা