সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬| সকাল ৭:০৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা: নাইজেরিয়াকে ধর্মীয় নিপীড়নের নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ১, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা: নাইজেরিয়াকে ধর্মীয় নিপীড়নের নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা: নাইজেরিয়াকে ধর্মীয় নিপীড়নের নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর ব্যাপক সহিংসতার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে ধর্মীয় নিপীড়নের নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেছেন, নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে এবং উগ্র ইসলামপন্থীদের হামলায় হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। শুক্রবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, “নাইজেরিয়ায় খ্রিস্টানরা অস্তিত্বের হুমকির মুখে। হাজার হাজার খ্রিস্টানকে হত্যা করা হচ্ছে। এই গণহত্যার জন্য দায়ী উগ্র ইসলামপন্থিরা।”

তিনি আরও জানিয়েছেন, নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্রের ‘বিশেষ উদ্বেগের দেশ’ তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই তালিকায় ইতিমধ্যেই চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া ও পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ রয়েছে।

ট্রাম্প নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রাইলি মুর ও টম কোলসহ প্রতিনিধি পরিষদের অর্থ বরাদ্দ কমিটি বিষয়টি তদন্ত করে একটি প্রতিবেদন তৈরি করবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত