শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ৯:৫১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা: মাদক কার্টেলদের সঙ্গে “সশস্ত্র সংঘাত”

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ৩, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা: মাদক কার্টেলদের সঙ্গে “সশস্ত্র সংঘাত”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা: মাদক কার্টেলদের সঙ্গে “সশস্ত্র সংঘাত”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন বর্তমানে মাদক কার্টেলগুলোর সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতে জড়িত। এই তথ্য এসেছে মার্কিন কংগ্রেসে পাঠানো একটি গোপন নোটিশ থেকে, যা প্রাপ্ত হয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের।

নোটিশে ট্রাম্প বলেন, তার প্রশাসন এসব কার্টেলকে “সন্ত্রাসী সংগঠন” হিসেবে চিহ্নিত করেছে এবং সন্দেহভাজন পাচারকারীদের “অবৈধ যোদ্ধা” আখ্যা দিয়েছে। গত মাসে টানা তিনটি নৌকায় হামলার ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। প্রশাসনের দাবি, এসব অভিযান “সশস্ত্র সংঘাতের আইন” অনুযায়ী বৈধ এবং যুক্তরাষ্ট্রের আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে পরিচালিত হয়েছে। ট্রাম্পের যুক্তি, কার্টেলগুলোর মাদকপাচার কার্যক্রম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের সমান।

মার্কিন আইন অনুযায়ী, সেনাদের কোনো সংঘাত বা শত্রুতামূলক কর্মকাণ্ডে যুক্ত করা হলে কংগ্রেসকে তা জানাতে হয়। নোটিশে ট্রাম্প উল্লেখ করেছেন, এই মাদক কার্টেলগুলো “অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী” এবং তাদের কার্যক্রমকে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে “সশস্ত্র আক্রমণ” হিসেবে দেখছেন। তবে নোটিশে কোনো কার্টেলের নাম বা ‘অবৈধ যোদ্ধা’ হিসেবে কাদের চিহ্নিত করা হবে, তা স্পষ্ট করা হয়নি।

মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট জ্যাক রিড মন্তব্য করেছেন, ট্রাম্প কার্যত কংগ্রেসের অনুমোদন বা বৈধ আইনি ভিত্তি ছাড়া “গোপন যুদ্ধ” পরিচালনা করছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত