শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬| রাত ১১:২১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে শান্তি ফেরাতে আরও ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েনের নির্দেশ দিলেন

প্রতিবেদক
staffreporter
জুন ১০, ২০২৫ ১:০২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে শান্তি ফেরাতে আরও ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েনের নির্দেশ দিলেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে শান্তি ফেরাতে আরও ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েনের নির্দেশ দিলেন

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে শান্তি বজায় রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার আরও ২ হাজার ন্যাশনাল গার্ড এবং ৭০০ মেরিন সেনা সদস্য পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর ট্রাম্প অবৈধ অভিবাসন উচ্ছেদ ও নথিবিহীন অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এরপর থেকে বিভিন্ন অঙ্গরাজ্যে পুলিশ ও মার্কিন কাস্টমসের আইসিই অভিযান চালিয়ে হাজার হাজার অভিবাসীকে আটক ও ফেরত পাঠানো হয়েছে।

৬ জুন লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট এলাকায় অভিযান শুরু হলে বাসিন্দারা ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মাধ্যমে প্রতিবাদ জানায়। এতে পুলিশ ও আইসিই সদস্যদের সহায়তায় প্রথমে ২ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হলেও পরিস্থিতি আরও উত্তেজিত হয়।

শেষ পর্যন্ত সোমবার আরও ২ হাজার ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। বিক্ষোভ ছড়িয়ে পড়ে নিউইয়র্ক, ফিলাডেলফিয়া ও সান ফ্রান্সিসকোতেও। যদিও এখন পর্যন্ত খুব বেশি গ্রেপ্তার হয়নি এবং বিক্ষোভকারীরা কোনো গুরুত্বপূর্ণ ভবনে হামলা করেনি, কিছু সরকারি গাড়ি ভাঙচুর ও জ্বালিয়ে দিয়েছে।

মারজিতা কেরেটা নামের এক মার্কিন নাগরিক বলেন, “এ পরিস্থিতি সকল মার্কিন নাগরিককে প্রভাবিত করছে কারণ অধিকাংশ মানুষ এখানে শান্তিপূর্ণ বসবাস করতে চায়।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
দেশে ধীরে ধীরে গণতন্ত্র ও মুক্তচিন্তার জায়গা সংকুচিত হচ্ছে, অভিযোগ নাহিদ ইসলামের

দেশে ধীরে ধীরে গণতন্ত্র ও মুক্তচিন্তার জায়গা সংকুচিত হচ্ছে, অভিযোগ নাহিদ ইসলামের

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১ অক্টোবর, ২০২৫)

মসজিদে নববীর প্রধান ইমাম হলেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি

মসজিদে নববীর প্রধান ইমাম হলেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি

বার্সেলোনায় গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়ার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বার্সেলোনায় গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়ার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

২০২৬ বিশ্বকাপে ২২ দেশের নতুন জার্সি উন্মোচন করেছে অ্যাডিডাস

২০২৬ বিশ্বকাপে ২২ দেশের নতুন জার্সি উন্মোচন করেছে অ্যাডিডাস

চারটি ইস্যু নিয়ে লন্ডনে যাচ্ছেন মির্জা ফখরুল।

চারটি ইস্যু নিয়ে লন্ডনে যাচ্ছেন মির্জা ফখরুল।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসিতে ইন্টার্নশিপের সুযোগ

আইপিডিসি ফাইন্যান্স পিএলসিতে ইন্টার্নশিপের সুযোগ

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

বকেয়া বেতনের দাবিতে মহাখালী, তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে মহাখালী, তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আজকের আবহাওয়া (৬ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (৯ সেপ্টেম্বর, ২০২৫)