শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১:০৪

যুক্তরাষ্ট্রের আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে নতুন স্পাইডার-ম্যান সিনেমা

প্রতিবেদক
staffreporter
জুলাই ২৭, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে নতুন স্পাইডার-ম্যান সিনেমা

যুক্তরাষ্ট্রের আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে নতুন স্পাইডার-ম্যান সিনেমা

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ সিনেমা ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বজুড়ে মুক্তির এক দিন আগেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসছে। আগামী ৩১ জুলাই আমেরিকাসহ বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও, ৩০ জুলাই থেকে এটি দেখা যাবে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায়। খবরটি নিশ্চিত হওয়ার পর থেকেই বাংলাদেশি দর্শকদের মাঝে সিনেমাটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যান চরিত্রে টম হল্যান্ড ও এমজে চরিত্রে জেন্ডায়া অভিনয় করেছেন। ‘নো ওয়ে হোম’ সিনেমার চার বছর পরের ঘটনা নিয়ে সাজানো হয়েছে এবারের গল্প, যেখানে পিটারের স্মৃতি মুছে যাওয়ার পর এমজে নতুনভাবে নিজের জীবন শুরু করেছে। এই ছবিতে পুরোনোদের পাশাপাশি যুক্ত হয়েছেন কিছু নতুন মুখ, যার মধ্যে ইমান এসফান্দি ও সেডি সিঙ্ক অন্যতম। এ ছাড়া বড় ধামাকা হিসেবে ‘দ্য পানিশার’ চরিত্রে জন বার্নথালের বড় পর্দায় প্রত্যাবর্তন ঘটছে এই সিনেমার মাধ্যমে।

শুধু দুর্দান্ত গল্প বা ভিজ্যুয়াল ইফেক্ট নয়, প্রযুক্তিগত দিক থেকেও অনন্য উচ্চতায় রয়েছে এই ছবি। এটি বিশ্বের প্রথম সিনেমা যা সম্পূর্ণভাবে ‘শট ফর স্ক্রিন-এক্স’ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

এই বিশেষ প্রযুক্তির ফলে মূল পর্দার পাশাপাশি হলের দুপাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হবে, যা দর্শকদের ২৭০ ডিগ্রি প্যানারোমিক ভিউতে এক অভাবনীয় অভিজ্ঞতার আমেজ দেবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
২০২৬ সালের ঈদে শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা, প্রথমবার প্রযোজনায় শিরিন সুলতানা

২০২৬ সালের ঈদে শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা, প্রথমবার প্রযোজনায় শিরিন সুলতানা

খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে অন্তর্বর্তী সরকার ও বিএনপির সমালোচনা করলেন মামুনুল হক

খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে অন্তর্বর্তী সরকার ও বিএনপির সমালোচনা করলেন মামুনুল হক

আয়কর দিবস আজ, উদযাপনের আনুষ্ঠানিকতা নেই

প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনাকে আমল দিচ্ছেন না সেতুমন্ত্রী

প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনাকে আমল দিচ্ছেন না সেতুমন্ত্রী

স্পিন বোলিংয়ে ইতিহাস গড়ে জিতল পার্ল রয়্যালস

স্পিন বোলিংয়ে ইতিহাস গড়ে জিতল পার্ল রয়্যালস

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ইতিহাসের এই দিনে (৭ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৪ ডিসেম্বর, ২০২৫)

ক্ষমতা ছাড়ার ইঙ্গিত জেলেনস্কির, ট্রাম্পের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ

ক্ষমতা ছাড়ার ইঙ্গিত জেলেনস্কির, ট্রাম্পের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় এটি রাষ্ট্রের জাতীয় প্রতিষ্ঠান

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় এটি রাষ্ট্রের জাতীয় প্রতিষ্ঠান

ফিলিস্তিনে একদিনে নিহত ৭৫, গাজা সিটি ‘আতঙ্কের নগরী’

ফিলিস্তিনে একদিনে নিহত ৭৫, গাজা সিটি ‘আতঙ্কের নগরী’