যুক্তরাজ্যে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৩ ব্যাচের পুনর্মিলনী
স্মৃতির টানে প্রাণের আঙিনায় ফেরার আহ্বানে দীর্ঘ ৩৪ বছর পর যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত হয়েছে সুনামধন্য বিদ্যাপীঠ সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৩ ব্যাচের ব্যাচ পুনর্মিলনী। লন্ডনের একটি অভিজাত হলরুমে আয়োজিত এই মিলনমেলায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রাক্তন শিক্ষার্থীরা যোগ দেন। আনন্দঘন পরিবেশে প্রাণভরে আড্ডা এবং স্কুলজীবনের স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে উপস্থিত সবাই যেন কিছুটা সময়ের জন্য প্রিয় ক্যাম্পাসে ফিরে গিয়েছিলেন।
সাজিদুর রহমান ও সুহেল আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ পর্বে অংশ নেন শেখ রেজওয়ানুর রহমান, কয়ছর মিয়া, রয়েছ মিয়া, আলী আকবর, হিফজুর রহমান, রায়েছ মিয়া, সোয়েব আহমদ, মল্লিক মোসলেহ উদ্দিন মিটু, লুৎফর রহমান মেরাজ, আব্দুল মুমিত নিজাম, শাহেদ ইমরান, ওমর শরীফ পিয়ার, সৈয়দ শাহীন ও শেখ তাহের। পাশাপাশি উপস্থিত সকলে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তাঁদের প্রাণপ্রিয় শিক্ষকদের।
অনুষ্ঠানে আমন্ত্রিত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ করেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক, অধ্যাপক সৈয়দ মুহাদ্দিস আহমেদ, সৈয়দ আবুল কাসেম, মল্লিক শাকুর ওয়াদুদ, আইনজীবী সৈয়দ শাহীন আহমেদ, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, সাংবাদিক সৈয়দ জহরুল হক, মো. তারিফ আহমেদ, শাহ আলম কোরেশী, সৈয়দ তারেক আহমেদ, সৈয়দ আশফাক আহমেদ, জিয়াউল ইসলাম সৈয়দ, হিলাল সাইফ, মাহবুবুর রহমান কোরেশী ও সৈয়দ জামিলসহ অনেকে।
স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা এই উদ্যোগকে ব্রিটেনের বুকে প্রাক্তন শিক্ষার্থীদের মহামিলনের একটি প্রাথমিক অধ্যায় হিসেবে উল্লেখ করেন। সেই সাথে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শরীফ আহমেদ, আবু আহমেদ মসকুর, মজনু সাবের, কামরুল ইসলাম, রফিকুল হাসান হিরণ, সৈয়দ হোসেন আহমেদ, সৈয়দ সুমন ও সৈয়দ সাকির উপস্থিত ছিলেন।



















