বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১০:৩৮

মোজতবা খামেনি মৃতপ্রায় এবং ইরান প্রস্তরযুগে ফিরে গেছে দাবি ডোনাল্ড ট্রাম্পের

প্রতিবেদক
staffreporter
জুলাই ১৪, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
মোজতবা খামেনি মৃতপ্রায় এবং ইরান প্রস্তরযুগে ফিরে গেছে দাবি ডোনাল্ড ট্রাম্পের

মোজতবা খামেনি মৃতপ্রায় এবং ইরান প্রস্তরযুগে ফিরে গেছে দাবি ডোনাল্ড ট্রাম্পের

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘৯০ শতাংশ শেষ হয়ে গেছেন’ এবং তিনি বর্তমানে মৃতপ্রায় অবস্থায় রয়েছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে তৃতীয় দফায় মার্কিন বাহিনীর রাতভর ও ব্যাপক হামলার পর তিনি এই মন্তব্য করেন। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে ট্রাম্পের এই বক্তব্যের তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, দফায় দফায় চালানো হামলায় ইরানের সামগ্রিক সামরিক সক্ষমতা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমানবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ট্রাম্প বলেন, যুদ্ধে ইরানের সবচেয়ে ক্ষমতাবান শীর্ষ কমান্ডার ও নেতাদের হত্যা করা হয়েছে। এ সময় তিনি আয়াতুল্লাহ আলি খামেনির পরিবর্তে ভুলক্রমে ‘খোমেনি’ উল্লেখ করে বলেন যে তিনিও মারা গেছেন; যেখানে আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারির হামলায় নিহত হন। এনডিটিভি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মারাত্মক আহত হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে আর প্রকাশ্যে দেখা যায়নি, যা তাঁর স্বাস্থ্য ও অবস্থান নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও জানান, ইরানের সামরিক বাহিনীর ১৫৯টি জাহাজের সবকটিকেই সমুদ্রের নিচে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাদের ২০০টি উড়োজাহাজের সবকটি ধ্বংস করা হয়েছে। বর্তমানে দেশটির কোনো রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশিষ্ট নেই এবং অস্ত্র তৈরির সক্ষমতাও বহুলাংশে শেষ হয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, সব মিলিয়ে ইরানের প্রায় ৮৪ শতাংশ সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তারা প্রায় পুরোপুরি শেষ হতে চলেছে। ফলে মাত্র চার মাস আগের তুলনায় ইরান এখন সম্পূর্ণ ভিন্ন এবং একটি ভঙ্গুর দেশে পরিণত হয়েছে। বিগত চার মাসের ক্রমাগত হামলায় ইরানকে অনেকটাই প্রস্তরযুগে ফিরিয়ে আনা হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির সম্ভাবনা

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির সম্ভাবনা

"জি-৭-এ রাশিয়াকে ফেরাতে চান ট্রাম্প, বললেন বহিষ্কার করা ভুল ছিল!"

“জি-৭-এ রাশিয়াকে ফেরাতে চান ট্রাম্প, বললেন বহিষ্কার করা ভুল ছিল!”

আইনের শাসন সম্মেলনে বক্তব্য দেবেন বাংলাদেশের প্রধান বিচারপতি

আইনের শাসন সম্মেলনে বক্তব্য দেবেন বাংলাদেশের প্রধান বিচারপতি

ইতিহাসের এই দিনে (১৬ সেপ্টেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (৩০ নভেম্বর, ২০২৫)

গাজার ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকাল ইসরায়েল, ইউরোপজুড়ে প্রতিবাদ

গাজার ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকাল ইসরায়েল, ইউরোপজুড়ে প্রতিবাদ

যুদ্ধ পরিস্থিতির মাঝেও ইরানের তেল রপ্তানি ও রাজস্ব আয়ে বড় লাফ

যুদ্ধ পরিস্থিতির মাঝেও ইরানের তেল রপ্তানি ও রাজস্ব আয়ে বড় লাফ

অন্তর্বর্তী সরকার ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে: রিজভী

অন্তর্বর্তী সরকার ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে: রিজভী

পাকিস্তানে ঝড় ও বন্যায় নিহত অন্তত ১০, আহত ৪৩

পাকিস্তানে ঝড় ও বন্যায় নিহত অন্তত ১০, আহত ৪৩

আজকের নামাজের সময়সূচি (১৬ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২ আগস্ট, ২০২৫)

ইসলামী শ্রমনীতি চালুর মাধ্যমে শ্রমিকদের অধিকার রক্ষার আহ্বান

ইসলামী শ্রমনীতি চালুর মাধ্যমে শ্রমিকদের অধিকার রক্ষার আহ্বান