বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬| সন্ধ্যা ৬:৩৯

মেলবোর্নের রাস্তায় দিব্য জ্যোতির স্বপ্নপূরণ, পাশে বলিউড কিংবদন্তি আমির খান

প্রতিবেদক
staffreporter
আগস্ট ১৪, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
মেলবোর্নের রাস্তায় দিব্য জ্যোতির স্বপ্নপূরণ, পাশে বলিউড কিংবদন্তি আমির খান

মেলবোর্নের রাস্তায় দিব্য জ্যোতির স্বপ্নপূরণ, পাশে বলিউড কিংবদন্তি আমির খান

দেশের শোবিজ অঙ্গনের নতুন দুই মুখ সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি এখন বেশ আলোচনায়। নির্মাতা বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশির এই যমজ সন্তানরা অল্প সময়েই নিজেদের অবস্থান শক্ত করেছেন। বর্তমানে ‘উৎসব’ সিনেমা দিয়ে সৌম্য জ্যোতি আলোচনায় থাকলেও দিব্য জ্যোতি এর আগেই অভিনয়ে নিজের পরিচয় সুদৃঢ় করেছিলেন।

দুই ছেলের এমন সাফল্যে ভীষণ আনন্দিত বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাস করছেন। সেখান থেকেই অভিনেত্রী শাহনাজ খুশি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে মেলবোর্নের রাস্তায় দিব্য জ্যোতির সঙ্গে দেখা যায় বলিউড সুপারস্টার আমির খানকে।

ছবিতে দিব্যকে দেখা যায় কাঁধে ব্যাগ ঝুলিয়ে শার্টের ওপর ফুল স্লিভ সোয়েটার পরা অবস্থায়, আর আমির খানের পরনে কালো কুর্তা ও সাদা পাজামা। ছবির ক্যাপশনে শাহনাজ খুশি লিখেছেন, ‘মেলবোর্নে রাস্তায় দিব‍্যর স্বপ্নের নায়ক, আমির খানের সাথে।’

এই ছবি দেখে ভক্তদের পাশাপাশি দেশের তারকারাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বিভাগ। অভিনেতা চঞ্চল চৌধুরীও অবাক হয়ে লিখেছেন, ‘অবাক কাণ্ড’। দিব্য জ্যোতি ইতোমধ্যেই ‘মহানগর ২’, ‘মুজিব’সহ বেশ কিছু সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। অন্যদিকে সৌম্য জ্যোতি ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় জাহাঙ্গীরের অতীতের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের রায় ঘোষণা বুধবার

অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের রায় ঘোষণা বুধবার

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ সফর এবং যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা সংলাপের সম্ভাবনা

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ সফর এবং যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা সংলাপের সম্ভাবনা

আজকের আবহাওয়া (১৭ নভেম্বর, ২০২৫)

আজকের আবহাওয়া (৫ ডিসেম্বর, ২০২৪)

লিবিয়ায় আটক ১৭ বাংলাদেশিকে মুক্ত করল বাংলাদেশ দূতাবাস

লিবিয়ায় আটক ১৭ বাংলাদেশিকে মুক্ত করল বাংলাদেশ দূতাবাস

ফেরারি আসামি ও সরকারি পদে থাকা ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবে না: ইসি সানাউল্লাহ

ফেরারি আসামি ও সরকারি পদে থাকা ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবে না: ইসি সানাউল্লাহ

আজকের মুদ্রার হার (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (৩০ ডিসেম্বর, ২০২৪)

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

টেক্সাসে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫০, নিখোঁজদের খোঁজে অভিযান চলছে

টেক্সাসে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫০, নিখোঁজদের খোঁজে অভিযান চলছে

ভিয়েতনামে টাইফুন কাজিকির ধাক্কায় বিপর্যয়, দুই প্রদেশ লণ্ডভণ্ড

ভিয়েতনামে টাইফুন কাজিকির ধাক্কায় বিপর্যয়, দুই প্রদেশ লণ্ডভণ্ড

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা: পুরান ঢাকার মেস থেকে ঝুলন্ত লাশ উদ্ধার